advertisement

‘দায়ে পড়ে’ গীতিকার হুমায়ূন আহমেদ

‘দায়ে পড়ে’ গীতিকার হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
ফটো কার্ড প্রিন্ট

কবি হতে চেয়েছিলেন। অথচ নিজেকে কবি বলতে তাঁর ছিল প্রবল সংকোচ। গল্পকার পরিচয়েই স্বচ্ছন্দ ছিলেন হুমায়ূন আহমেদ। কিন্তু তাঁর লেখা গান শুনলে মনে হয়, কবিতার সঙ্গে সম্পর্কটি কখনো ছিন্ন হয়নি। গল্পের মানুষগুলোর সুখ–দুঃখ বলতে বলতে কখন যে নিজের ভেতরের কবিকেও গানে জায়গা করে দিয়েছিলেন, এর সাক্ষী হয়ে আছে তাঁর সৃষ্টিগুলো। আজ ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন।

১৯৪৮ সালের এই দিনে জন্ম নেওয়া কথাসাহিত্যিকের গল্প, উপন্যাস, নাটক ও চলচ্চিত্র নিয়ে আলোচনা হয় বিস্তর। সেই বিপুল সৃষ্টির পাশে তাঁর গানও খুলে দেয় অন্য এক জানালা। সেখানে প্রেম আছে, বিরহ আছে, নিঃসঙ্গতা আছে; আছে বৃষ্টি, জোছনা আর জীবনের প্রতি গভীর মায়া। জন্মদিনে তাই প্রশ্নটি ফিরে আসে—কবি হতে চাওয়া মানুষটি কি গানেই খুঁজে পেয়েছিলেন নিজের আরেকটি আশ্রয়? ছোট বোনের নামে কবিতা হুমায়ূনের লেখকজীবনের শুরুর দিকেই ছিল কবিতা।

নিজের লেখা ‘আমি এবং দৈনিক বাংলা’য় তিনি ফিরে গেছেন ১৯৬৭ সালের একটি রাতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১০ লাখ টাকার ঋণ: পাবেন রিকশাচালক, শিক্ষার্থীরা ১০ লাখ টাকার ঋণ: পাবেন রিকশাচালক, শিক্ষার্থীরা পাওয়ার অব শি-এর উদ্যোগে যাত্রাবিরতিতে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা পাওয়ার অব শি-এর উদ্যোগে যাত্রাবিরতিতে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা দুই মাসে কাটা হয়েছে চার শতাধিক গাছ দুই মাসে কাটা হয়েছে চার শতাধিক গাছ শেষ তরি শেষ তরি চিকিৎসায় সরকারের বিনিয়োগের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ: রাষ্ট্রপতি চিকিৎসায় সরকারের বিনিয়োগের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ: রাষ্ট্রপতি
advertisement

১০ লাখ টাকার ঋণ: পাবেন রিকশাচালক, শিক্ষার্থীরা

১০ লাখ টাকার ঋণ: পাবেন রিকশাচালক, শিক্ষার্থীরা
বাংলাদেশ ব্যাংক

ক্ষুদ্র উদ্যোক্তা–স্বল্প আয়ের পেশাজীবীদের অনেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আর্থিক সক্ষমতা না থাকায় ব্যাংকঋণ পান না। তাদের ব্যাংকঋণের আওতায় আনতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে ব্যাংকগুলো ঋণ দেবে। ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে।

প্রজ্ঞাপন অনুযায়ী কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বল্প আয়ের পেশাজীবী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্য এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৮৯ রানে অলআউট হয়ে ২৪৪ রানে হার, শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত

৮৯ রানে অলআউট হয়ে ২৪৪ রানে হার, শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত
হেনরির বলে বোল্ড হয়েছেন কোহলি

তাঁর দুর্দান্ত একটা সেঞ্চুরি। তাতে দলের স্কোরবোর্ডে ৩৩৩ রান। উইল ইয়ংয়ের দিনটা এর চেয়ে ভালো আর কী হতে পারত! কিন্তু নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পরই যেন মঞ্চটা কেড়ে নিলেন তাঁরই সতীর্থ ম্যাট হ্যানরি। ভারতের ইনিংসের প্রথম ওভারেই ৩ উইকেট নিয়ে ম্যাচের রং বদলে দিলেন এই পেসার।মাউন্ট মঙ্গুনইতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ভারতকে ২৪৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। ২৬ বছর পর ওয়ানডেতে এত বড় ব্যবধানে হারল ভারত।

রানের ব্যবধানে এর চেয়ে বড় হার তাদের ওয়ানডে ইতিহাসেই আছে আর মাত্র একটি। ২০০০ সালে শারজায় শ্রীলঙ্কার কাছে ২৪৫ রানে হেরেছিল ভারত। সেটিই এখন পর্যন্ত ওয়ানডেতে তাদের সবচেয়ে বড় হার। আজকের হারটি উঠে এসেছে তালিকার দুইয়ে। এ ছাড়া ২০১৫ সালে ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার কাছে ২১৪ রানে হেরেছিল ভারত।টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল নিউজিল্যান্ড। দুই ওপেনার উইল ইয়ং ও টিম সেইফার্ট গড়েন ৮৫ রানের জুটি।

৪৮ বলে ৫৮ রান করে গুরনুর ব্রারের বলে সেইফার্ট আউট হলে ভাঙে জুটি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাওয়ার অব শি-এর উদ্যোগে যাত্রাবিরতিতে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা

পাওয়ার অব শি-এর উদ্যোগে যাত্রাবিরতিতে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা

বিশ্ব নারী উদ্যোক্তা দিবস সামনে রেখে রাজধানীর বনানীতে দিনব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করেছে নারীদের সুপরিচিত প্ল্যাটফর্ম পাওয়ার অব শি।১৯ নভেম্বর বিশ্ব নারী উদ্যোক্তা দিবস। দিবসটি আগাম উদ্যাপন উপলক্ষে আয়োজিত এ মেলায় নারী উদ্যোক্তাদের দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি থাকছে নানা আয়োজন।

সকাল ১০টায় শুরু হওয়া মেলাটি চলবে রাত সাড়ে ১০টা পর্যন্তআয়োজনের অংশ হিসেবে রয়েছে মানসিক স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম, নারীস্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা, বিশেষ সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিংয়ের সুযোগ। এতে অংশ নিচ্ছেন প্রতিষ্ঠিত ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তারা।এবারের আয়োজনের অন্যতম বিশেষ উদ্যোগ ‘পাওয়ার অব শি উদ্যোক্তা হান্ট’।

এর মাধ্যমে নির্বাচিত ছয়জন নতুন নারী উদ্যোক্তা মাত্র দুই হাজার টাকায় একটি করে স্টল বরাদ্দ পেয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন