অনেকেই বলেন, এই রাষ্ট্রে এখন সবচেয়ে সস্তা হলো মানুষের জীবন। কথাটি যেন সম্প্রতি আবারও প্রমাণিত হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায়।কুষ্টিয়ার এক অতিদরিদ্র রিকশাচালক হৃদয় আলী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজে এবং তাঁর অসুস্থ ছয় বছরের মেয়ে উম্মে খাদিজাকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বামী ও সন্তানকে সুস্থ করে বাড়ি ফেরার আকুতি নিয়ে কুষ্টিয়ার গ্রাম থেকে এসেছিলেন সেলিনা বেগম।
সঙ্গে ছিল নতুন হাঁটতে শেখা দুই বছরের অবোধ শিশু আবু হুরায়রা। কিন্তু তাঁর সেই স্বপ্ন নিমেষেই থমকে গেল। তিনি যখন স্বামী ও মেয়ের ওষুধ কেনার জন্য ছোটাছুটি করছিলেন, ঠিক তখনই হাসপাতালের চারতলা ভবনের অরক্ষিত দোতলার বারান্দা থেকে নিচে পড়ে চিরতরে নিভে গেল শিশু হুরায়রার প্রাণ।হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটিকে নিছক একটি ‘দুর্ঘটনা’ বলে দায় সারল। ডেথ সার্টিফিকেটে লিখে দিল ‘ব্রট ডেথ’।
হাসপাতাল কর্তৃপক্ষ এটিকে দুর্ঘটনা বলে দায় এড়াতে পারলেও রাষ্ট্র কি আসলেই এই দায় এড়াতে পারে?একটু গভীরভাবে ভাবলে এই মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলার সুযোগ নেই।
সূত্র: প্রথম আলো

দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত চালু করুন
আপনার ডায়াবেটিস কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন?
‘কথা বলতে বলতে ভাইকে হাসপাতালে নিলাম, হারিয়ে ফেলব কল্পনাও করিনি’
৩০ টাকা কেজি দরের চাল কিনতে ভিড়
কোথায় সুখ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন