কারও প্রয়োজন এক কেজি, কারও দুই কেজি। আবার কেউ কিনছেন আধা কেজি, কেউবা মাত্র ২৫০ গ্রাম। ক্রেতার চাহিদামতো ওজন করে দেওয়া হচ্ছে রান্না করা গরুর মাংস। নেই নির্দিষ্ট পরিমাণে কেনার বাধ্যবাধকতা। যাঁর যতটুকু সামর্থ্য ও প্রয়োজন, তিনি ততটুকুই কিনতে পারছেন।ঠাকুরগাঁও শহরে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মো. ফারুক হোসেন। তাঁর উদ্যোগের নাম ‘হান্ডিবাড়ি’।
প্রতি শুক্রবার শহরের দুড়ামাড়ি এলাকার রেশম কারখানার সামনে রান্না করা গরুর মাংস বিক্রি করছেন তিনি। প্রতি কেজি রান্না করা মাংসের দাম ৮৫০ টাকা। পানি ছাড়াই শর্ষের তেলে মাটির চুলায় রান্না করা হয় এই মাংস।শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে দুড়ামাড়ি এলাকায় গিয়ে দেখা গেল, রেশম কারখানার সামনে টাঙানো হয়েছে রঙিন শামিয়ানা। এক পাশে বড় হাঁড়িতে চলছে মাংস রান্না। অন্য পাশে টেবিলে সাজানো প্লাস্টিকের বাটি।
সকাল নয়টার দিকে ক্রেতারা আসতে শুরু করেন।
সূত্র: প্রথম আলো

‘বিসমিল্লাহ’র মধ্যে একসঙ্গে আল্লাহর ৩ নাম কেন
৮০ থেকে ১০০ বছরের বেশি বয়সী মানুষের মতে সুখী হওয়ার রহস্য কী
মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই, জমি দখল ও খুনের নেপথ্যে কারা
মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই, জমি দখল ও খুনের নেপথ্যে কারা
প্ল্যান আর উইদাউট প্ল্যান-এর টানাপোড়েনে টয়া, কখনও আবার ফেইরিটেইলের মাঝে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন