advertisement

আর্নেস্ট হেমিংওয়ে: যুদ্ধের ময়দান থেকে সাহিত্যে

আর্নেস্ট হেমিংওয়ে: যুদ্ধের ময়দান থেকে সাহিত্যে
১৯৪৪ সালে ইংল্যান্ডের লন্ডনে গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর সুস্থ হয়ে উঠছেন হেমিংওয়ে
ফটো কার্ড প্রিন্ট

বিশ্বসাহিত্যের ইতিহাসে এমন কিছু লেখক রয়েছেন, যাঁদের জীবন ও সাহিত্যকে আলাদা করে দেখার সুযোগ নেই। তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা, সময়ের রাজনৈতিক বাস্তবতা, যুদ্ধ, প্রেম, বিচ্ছেদ এবং জীবনসংগ্রাম—সবকিছুই তাঁদের সাহিত্যকর্মের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আমেরিকান কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে তাঁদেরই একজন। ১৮৯৯ সালের ২১ জুলাই যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ওক পার্কে জন্ম।

বিংশ শতাব্দীর আধুনিক সাহিত্যের অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। তাঁর লেখার ভাষা ছিল সহজ, সংক্ষিপ্ত ও সরাসরি; কিন্তু সেই সরল ভাষার আড়ালে লুকিয়ে থাকত মানুষের গভীর আবেগ, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সাহস, পরাজয় এবং জীবন সম্পর্কে জটিল উপলব্ধি। সাংবাদিকতা দিয়ে তাঁর কর্মজীবনের শুরু।

প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালির যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন, স্পেনের গৃহযুদ্ধ প্রত্যক্ষ করা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংবাদ সংগ্রহ—এসব অভিজ্ঞতা তাঁর সাহিত্যিক চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বন্ধ: পুরোনো হার্ডওয়্যার দায়ী যুক্তরাষ্ট্রে ফ্লাইট বন্ধ: পুরোনো হার্ডওয়্যার দায়ী গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ পাতার স্তূপ সরাতেই গৃহবধূকে কামড় দেয় গোখরা সাপ, বোতলে ভরে হাসপাতালে স্বজনেরা পাতার স্তূপ সরাতেই গৃহবধূকে কামড় দেয় গোখরা সাপ, বোতলে ভরে হাসপাতালে স্বজনেরা খুদে শিক্ষার্থীদের বাঁশের সাঁকোটি দিয়ে বিদ্যালয়ে যেতে হয় খুদে শিক্ষার্থীদের বাঁশের সাঁকোটি দিয়ে বিদ্যালয়ে যেতে হয় যুক্তরাষ্ট্রে ফ্লাইট চার ঘণ্টা বন্ধ ছিল কেন, পুরোনো প্রযুক্তি কীভাবে সমস্যা তৈরি করেছে যুক্তরাষ্ট্রে ফ্লাইট চার ঘণ্টা বন্ধ ছিল কেন, পুরোনো প্রযুক্তি কীভাবে সমস্যা তৈরি করে...
advertisement

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বন্ধ: পুরোনো হার্ডওয়্যার দায়ী

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বন্ধ: পুরোনো হার্ডওয়্যার দায়ী
যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধের ঘোষণার পর বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের আগমন ও প্রস্থানের তথ্য দেখছেন যাত্রীরা

যুক্তরাষ্ট্রে গতকাল শুক্রবার বিকেলে এফএএ-এর টেলিযোগাযোগ ব্যবস্থায় বিভ্রাটের কারণে প্রায় ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এতে ১০ হাজার ৫৪৩টি ফ্লাইট বিলম্বিত ও ৩ হাজার ৫৮০টি বাতিল হয়। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন ও পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, ‘পুরোনো হার্ডওয়্যারের’ ওপর ‘তথ্যের অতিরিক্ত চাপ’ এবং পুরোনো ব্যবস্থায় নতুন প্রযুক্তির সংযুক্তিই বিপর্যয়ের কারণ। এটি সাইবার হামলা নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

করাচি থেকে ঢাকা—২১ বছর পর আবারও সেই পাকিস্তান-বাধা পেরিয়ে ফাইনালের হাতছানি

করাচি থেকে ঢাকা—২১ বছর পর আবারও সেই পাকিস্তান-বাধা পেরিয়ে ফাইনালের হাতছানি
সেমিফাইনালের আগে গতকাল অনুশীলনে ফারহান, হামজা, তারিক ও জামাল

ছুটির আমেজেও গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামপাড়া যেন এক টুকরো উৎসবের মঞ্চ! কোথাও সমর্থকদের টিকিটের খোঁজ, ভিআইপি গেটে উঁকিঝুঁকি আর ইউটিউবে হাইলাইটস দেখার উন্মাদনা—সব মিলিয়ে ফুটবলকে ঘিরে যেন ফিরেছে পুরোনো দিনের উন্মাদনা। আজ রাত সাড়ে আটটায় সাফ ফুটবলের ফাইনালে ওঠার ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে বেলা তিনটায় প্রথম সেমিফাইনালে খেলবে ভারত ও ভুটান।মাঠের বাইরের এই উত্তেজনার আঁচ অবশ্য কাল বাংলাদেশ দলের অনুশীলনেও ছিল। বিকেল সাড়ে পাঁচটায় বসুন্ধরা কিংস অ্যারেনায় যখন সাংবাদিকদের ভিড়, তখন ফুরফুরে মেজাজে অনুশীলন করছিলেন হামজা চৌধুরীরা। শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারানোর আত্মবিশ্বাস যেন পুরো দলকে রেখেছে চাঙা। হাসি-আনন্দ, হালকা খুনসুটি আর বল পায়ে দ্রুতগতির অনুশীলনে ঘণ্টা দেড়েক কাটিয়েছে টমাস ডুলির দল।

সেই হাসি–আনন্দের আড়ালে খেলোয়াড়দের চোখেমুখে ছিল আজকের ম্যাচ জয়ের প্রত্যয়।টমাস ডুলি, কোচ, বাংলাদেশ পাকিস্তান হয়তো এখন আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। আজ শনিবার সকাল ১০টায়

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এ পরিস্থিতিতে আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন। সেই দিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।গত বৃহস্পতিবার আহত এক শ্রমিক মারা গেছেন, এমন খবর ছড়িয়ে পড়লে আজ শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন