চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি বিষধর সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়েন শান্তা বেগম (২৭) নামের এক গৃহবধূ। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। এ সময় বোতলে ভরে আনা হয় জীবন্ত সাপটিকেও।গতকাল শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার একলাসপুর গ্রামে সাপের কামড়ে আহত হন শান্তা।
তিনি ওই এলাকার সায়েম হোসেনের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির উঠানে জ্বালানির জন্য রাখা গাছের ডালপালা ও পাতার স্তূপ সরাচ্ছিলেন শান্তা বেগম। এ সময় সেখান থেকে সাপটি বেরিয়ে এসে তাঁর ডান পায়ে কামড় দেয়। শান্তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা সেখানে ছুটে আসেন। পরে সাপটিকে একটি প্লাস্টিকের বোতলে ভরে শান্তাকে নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যান তাঁরা।
আসিবুল হাসিব, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক সাপটি বিষধর গোখরা জাতের।
সূত্র: প্রথম আলো

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বন্ধ: পুরোনো হার্ডওয়্যার দায়ী
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
খুদে শিক্ষার্থীদের বাঁশের সাঁকোটি দিয়ে বিদ্যালয়ে যেতে হয়
যুক্তরাষ্ট্রে ফ্লাইট চার ঘণ্টা বন্ধ ছিল কেন, পুরোনো প্রযুক্তি কীভাবে সমস্যা তৈরি করে...
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: হানিফ–আজাদসহ আলোচিতরা ধরাছোঁয়ার বাইরে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন