advertisement

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। আজ শনিবার সকাল ১০টায়
ফটো কার্ড প্রিন্ট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এ পরিস্থিতিতে আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন। সেই দিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।গত বৃহস্পতিবার আহত এক শ্রমিক মারা গেছেন, এমন খবর ছড়িয়ে পড়লে আজ শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বন্ধ: পুরোনো হার্ডওয়্যার দায়ী যুক্তরাষ্ট্রে ফ্লাইট বন্ধ: পুরোনো হার্ডওয়্যার দায়ী পাতার স্তূপ সরাতেই গৃহবধূকে কামড় দেয় গোখরা সাপ, বোতলে ভরে হাসপাতালে স্বজনেরা পাতার স্তূপ সরাতেই গৃহবধূকে কামড় দেয় গোখরা সাপ, বোতলে ভরে হাসপাতালে স্বজনেরা খুদে শিক্ষার্থীদের বাঁশের সাঁকোটি দিয়ে বিদ্যালয়ে যেতে হয় খুদে শিক্ষার্থীদের বাঁশের সাঁকোটি দিয়ে বিদ্যালয়ে যেতে হয় যুক্তরাষ্ট্রে ফ্লাইট চার ঘণ্টা বন্ধ ছিল কেন, পুরোনো প্রযুক্তি কীভাবে সমস্যা তৈরি করেছে যুক্তরাষ্ট্রে ফ্লাইট চার ঘণ্টা বন্ধ ছিল কেন, পুরোনো প্রযুক্তি কীভাবে সমস্যা তৈরি করে... রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: হানিফ–আজাদসহ আলোচিতরা ধরাছোঁয়ার বাইরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: হানিফ–আজাদসহ আলোচিতরা ধরাছোঁয়ার বাইরে
advertisement

শিক্ষক সংকটে ধুঁকছে নজরুল বিশ্ববিদ্যালয়, ৫৪ শতাংশ পদ শূন্য

শিক্ষক সংকটে ধুঁকছে নজরুল বিশ্ববিদ্যালয়, ৫৪ শতাংশ পদ শূন্য
প্রতিষ্ঠার দুই দশক পেরোলেও শিক্ষক সংকট কাটেনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। প্রতিষ্ঠানটির ২৫টি বিভাগে অনুমোদিত প্রায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিষেধাজ্ঞার পরও ইলিশের পেটে ডিম: কারণ জানালেন নোবিপ্রবি শিক্ষক

নিষেধাজ্ঞার পরও ইলিশের পেটে ডিম: কারণ জানালেন নোবিপ্রবি শিক্ষক
মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে চলতি বছর (২০২৬) ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ ধরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বন্ধ: পুরোনো হার্ডওয়্যার দায়ী

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বন্ধ: পুরোনো হার্ডওয়্যার দায়ী
যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধের ঘোষণার পর বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের আগমন ও প্রস্থানের তথ্য দেখছেন যাত্রীরা

যুক্তরাষ্ট্রে গতকাল শুক্রবার বিকেলে এফএএ-এর টেলিযোগাযোগ ব্যবস্থায় বিভ্রাটের কারণে প্রায় ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এতে ১০ হাজার ৫৪৩টি ফ্লাইট বিলম্বিত ও ৩ হাজার ৫৮০টি বাতিল হয়। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন ও পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, ‘পুরোনো হার্ডওয়্যারের’ ওপর ‘তথ্যের অতিরিক্ত চাপ’ এবং পুরোনো ব্যবস্থায় নতুন প্রযুক্তির সংযুক্তিই বিপর্যয়ের কারণ। এটি সাইবার হামলা নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন