দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনা মূল্যে মৌলিক প্রশিক্ষণ দেবে সরকার। যুব উন্নয়ন অধিদপ্তর এ জন্য দুই মাস মেয়াদি প্রশিক্ষণের আয়োজন করেছে।
এ অংশ নিতে পাবরেন ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা।যুব উন্নয়ন অধিদপ্তর জানিয়েছে, ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে।এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।
প্রতিদিন ৬ ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ পাবে প্রার্থীরা।২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনাআবেদনে যোগ্যতা এ প্রশিক্ষণে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সূত্র: প্রথম আলো

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট
খাবারেই সচেতনতা, ডায়াবেটিসে সুস্থতা
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
সাগরে লঘুচাপ, কেমন থাকবে আবহাওয়া?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন