advertisement

বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০ টাকা, এইচএসসিতে আবেদন

বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০ টাকা, এইচএসসিতে আবেদন
বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার
ফটো কার্ড প্রিন্ট

দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনা মূল্যে মৌলিক প্রশিক্ষণ দেবে সরকার। যুব উন্নয়ন অধিদপ্তর এ জন্য দুই মাস মেয়াদি প্রশিক্ষণের আয়োজন করেছে।

এ অংশ নিতে পাবরেন ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা।যুব উন্নয়ন অধিদপ্তর জানিয়েছে, ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে।এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।

প্রতিদিন ৬ ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ পাবে প্রার্থীরা।২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনাআবেদনে যোগ্যতা এ প্রশিক্ষণে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট খাবারেই সচেতনতা, ডায়াবেটিসে সুস্থতা খাবারেই সচেতনতা, ডায়াবেটিসে সুস্থতা গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ সাগরে লঘুচাপ, কেমন থাকবে আবহাওয়া? সাগরে লঘুচাপ, কেমন থাকবে আবহাওয়া?
advertisement

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (HBRI) ৭টি ভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। মোট পদ ১৭টি।

আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।চাকরির গুরুত্বপূর্ণ তথ্য প্রতিষ্ঠানের নাম: হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (HBRI)মোট পদ সংখ্যা: ১৭টি (৭টি ক্যাটাগরি)চাকরির ধরন: সরকারি চাকরি (অস্থায়ী ভিত্তিতে)আবেদনের শেষ তারিখ ও সময়: ১৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫ ঘটিকাপুলিশে কনস্টেবল নিয়োগ: আগের চেয়ে কমেছে প্রতিদ্বন্দ্বিতা, বাড়ছে পদের সংখ্যাআবেদনের ওয়েবসাইট: অফিশিয়াল ওয়েবসাইট: পদের নাম, পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা১. উপ-সহকারী প্রকৌশলী (গ্রেড-১০) পদসংখ্যা: ১টিআবেদনে যোগ্যতা: পুরকৌশল বা মেকানিক্যাল প্রকৌশলে ডিপ্লোমা।২. কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পদসংখ্যা: ১টিআবেদনে যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি।৩. ড্রাইভার (গ্রেড-১৬) পদসংখ্যা: ১টিআবেদন যোগ্যতা: ৮ম শ্রেণি পাস, হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫৪. প্লাম্বার (গ্রেড-১৮) পদসংখ্যা: ১টিআবেদন যোগ্যতা: ৮ম শ্রেণি পাস এবং প্লাম্বিং কাজে ৩ বছরের অভিজ্ঞতা।৫. অফিস সহায়ক (গ্রেড-২০) পদসংখ্যা: ৭টিআবেদনে যোগ্যতা: এসএসস...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খাবারেই সচেতনতা, ডায়াবেটিসে সুস্থতা

খাবারেই সচেতনতা, ডায়াবেটিসে সুস্থতা

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬–এর মূল প্রতিপাদ্য ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ অর্থাৎ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমানো, দ্রুত পরীক্ষা করা ও সময়মতো চিকিৎসা শুরু করাকে বোঝায়। ডায়াবেটিস ধরা পড়ার পর বা ঝুঁকিতে থাকলে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার অন্যতম প্রধান হাতিয়ার হলো বিজ্ঞানসম্মত ও সুষম খাদ্যাভ্যাস।

ডায়াবেটিস মানেই সব খাবার বন্ধ করে দেওয়া নয়; বরং কোন খাবারটি কীভাবে ও কতটুকু খাবেন, তা সঠিকভাবে জেনে নেওয়া।প্রাথমিক পদক্ষেপ কেন গুরুত্বপূর্ণঝুঁকি কমানো: বিশ্বজুড়ে ৬০ কোটির বেশি মানুষ টাইপ–২ ডায়াবেটিসের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। সঠিক জীবনযাত্রা পরিবর্তন করে এটি প্রতিরোধ বা বিলম্বিত করা যায়।জটিলতা রোধ: প্রায় অর্ধেক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হলেও তা জানেন না।

দীর্ঘদিন এটি অনিয়ন্ত্রিত থাকলে হৃদ্‌রোগ, কিডনি নষ্ট হওয়া, চোখের দৃষ্টি হারানো ও স্নায়ুর ক্ষতির মতো মারাত্মক সমস্যা হতে পারে।সহজ পরীক্ষা: রক্তে শর্করার একটি সাধারণ পরীক্ষার মাধ্যমেই খুব সহজে ডায়াবেটিস শনাক্ত করা সম্ভব।করণীয় কীনিয়মিত স্ক্রিনিং: আপনার পরিবারে ডায়াবেটিস থাকলে বা ওজন বেশি হলে বছরে অন্তত একবার রক্তে শর্করার পরীক্ষা করান।জীবনযাত্রার পরিবর্তন: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা শারীরিক পরিশ্রম করুন এবং সুষম ও পুষ্টিকর খাবার খান।প্রিডায়াবেটিসে সচেতনতা...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ পরিস্থিতিতে আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন