advertisement

টানা পাঁচ দফায় সোনার দাম কমল ভরিতে ১২ হাজার টাকা

টানা পাঁচ দফায় সোনার দাম কমল ভরিতে ১২ হাজার টাকা
সোনা
ফটো কার্ড প্রিন্ট

দেশের বাজারে আবার কমেছে সোনার দাম। বৈশ্বিক বাজারে দরপতনের কারণে দেশে টানা পাঁচ দফায় ভরিতে সোনার দাম কমেছে ১২ হাজার ৭২ টাকা। আজ শনিবার কমেছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। এর আগে গত ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়।

এরপর গত বৃহস্পতিবার কমে ২ হাজার ২১৬ টাকা এবং গতকাল শুক্রবার কমে ২ হাজার ১৫৮ টাকা।টানা পাঁচ দফায় দাম কমায় আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।সোনার এই দাম ১ নভেম্বরের পর সর্বনিম্ন।

তবে নভেম্বরের শুরুতে (২ থেকে ৫ নভেম্বর) সোনার দাম প্রায় ১২ হাজার টাকা বেড়ে ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।সোনার দাম কমানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে, দেশে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম কমেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পাঁচ দিনে আড়াই লাখ কোটি টাকার সম্পদ খোয়ালেন জেনসেন হুয়াং পাঁচ দিনে আড়াই লাখ কোটি টাকার সম্পদ খোয়ালেন জেনসেন হুয়াং মজুরি বোর্ডকে সময় দিন, সমাধান না হলে আন্দোলন মজুরি বোর্ডকে সময় দিন, সমাধান না হলে আন্দোলন সিইওর বিদায়ের পর অ্যাপল-উবার–অ্যালফাবেট তো টিকল, কিন্তু কী হবে এনভিডিয়ার সিইওর বিদায়ের পর অ্যাপল-উবার–অ্যালফাবেট তো টিকল, কিন্তু কী হবে এনভিডিয়ার মজুরি বোর্ড আগে গঠন করলে অস্থিতিশীলতা এড়ানো যেত মজুরি বোর্ড আগে গঠন করলে অস্থিতিশীলতা এড়ানো যেত মালিকেরা কারখানা বন্ধ করলে উসকানি দেওয়ার মতো হবে, বললেন শ্রমিকনেতারা মালিকেরা কারখানা বন্ধ করলে উসকানি দেওয়ার মতো হবে, বললেন শ্রমিকনেতারা
advertisement

ব্রহ্মপুত্রে অপরিকল্পিত ড্রেজিংয়ে ভাঙনের ঝুঁকিতে বসতভিটা

ব্রহ্মপুত্রে অপরিকল্পিত ড্রেজিংয়ে ভাঙনের ঝুঁকিতে বসতভিটা
কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা বিশাল একটি চরে ড্রেজিং করা হচ্ছে। এতে করে চরটি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। ঝুঁকিতে রয়েছে আশপাশের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিখোঁজের পর সীমান্তে মিলল সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ

নিখোঁজের পর সীমান্তে মিলল সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ
খাগড়াছড়ির রামগড় উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনীরকূল এলাকায় ফেনী নদী থেকে অংথইপ্রু মারমা (৬৫) নামে বিডিআরের সাবেক এক সদস্যের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিয়ের দাওয়াত থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় কিশোর নিহত

বিয়ের দাওয়াত থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় কিশোর নিহত
চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফেরার সময় মাইক্রোবাসের ধাক্কায় আবির রহমান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন