বাংলা ভাষা, সাহিত্য ও জাতীয় জাগরণের অন্যতম শীর্ষ মনীষী ড. মুহম্মদ শহীদুল্লাহ্। তাঁকে নিয়ে লেখা আত্মজীবনীভিত্তিক এই বইটি যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি গ্রন্থটির পুনঃপ্রকাশের পথপরিক্রমাও রোমাঞ্চকর। গ্রন্থটির আধেয়তে যাওয়ার আগে এ বিষয়ে কিছু উল্লেখ করা প্রয়োজন। বইটির লেখক ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদ বাংলা সাহিত্যে একজন প্রথাবিরোধী লেখক হিসেবে পরিচিত।
মৌলিক গবেষণার পাশাপাশি ক্ষুরধার সমালোচনা ও সমাজ বিশ্লেষণে তিনি বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছেন। বাংলা সাহিত্যের এই প্রভাবশালী প্রবন্ধকার ও মুক্তচিন্তার লেখকের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অলৌকিক ইস্টিমার। এত দিন এটি তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ হিসেবেও পরিচিত ছিল। যদিও এটা রীতিমতো বিস্ময়কর ও অশ্রুতপূর্ব যে এর আগেও হুমায়ুন আজাদের একটি বই প্রকাশিত হয়েছিল।
১৯৭১ সালের সেপ্টেম্বরে অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের সময় ‘ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্’ শিরোনামে হুমায়ুন আজাদের একটি বই প্রকাশিত হয়।
সূত্র: প্রথম আলো

সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারে থাকা ব্যক্তিদেরও দোষ ও সীমাবদ্ধতা ছিল: এম সাখা...
সামোয়ার ফালা-লিলেই, বাংলাদেশের শীতলপাটি: অ-অর্থনেতিক ক্ষয়ক্ষতির হিস্যা কই
এক ঝলক (১৪ নভেম্বর ২০২৬)
মালয়েশিয়ার কোরআন ছাপাখানার অন্দরমহল, যেখানে অজু ছাড়া ঢোকা নিষেধ
হেমন্তের সকালে খালিয়া গ্রামে নবান্নের ঘ্রাণ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন