একদিন সকালে ঘুম থেকে উঠে রফিক দেখল, তার মোবাইলে একটা মেসেজ এসেছে। মেসেজে লেখা— ‘রফিক, আজ অফিসে যেয়ো না। আজ তোমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটবে।’ রফিক ভয় পেয়ে গেল। কে পাঠিয়েছে মেসেজটা? নম্বরের জায়গায় লেখা—নিজের নম্বর! সে ভাবল, হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা। ঠিক তখনই তার স্ত্রী ঘুম থেকে উঠে বলল, —কী হয়েছে? মুখ এমন শুকনা কেন? রফিক সব খুলে বলল। স্ত্রী হেসে বলল, — তোমার নিজের নম্বর থেকে মেসেজ এসেছে?
তাহলে নিজের কাছেই জিজ্ঞাসা করো, কে পাঠিয়েছে! রফিক বলল, — সেটাই তো বুঝতে পারছি না! স্ত্রী বলল, — তুমি যদি নিজের কাছেই নিজেকে চিনতে না পারো, তাহলে আমাকেই–বা চিনবে কীভাবে? কথাটা শুনে রফিক থমকে গেল। স্ত্রী কি সাধারণ একটা কথা বলল, নাকি এর ভেতরে অন্য কোনো রহস্য আছে? সে অফিসে না যাওয়ার সিদ্ধান্ত নিল। সকাল ১০টায় আবার মেসেজ এল— ‘ভালো করেছ, অফিসে যাওনি। কিন্তু এখনই আয়নার সামনে দাঁড়াও।’ রফিক আয়নার সামনে দাঁড়াল।
আয়নায় নিজের মুখই দেখতে পেল।
সূত্র: প্রথম আলো

৩০ হাজার টাকা মজুরি কি অযৌক্তিক, শ্রমিকদের আন্দোলন থামছে না কেন?
প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃত্রিম পা পেলেন আবদুর রহিম
লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর
অফিসের ‘আইটির লোক’ তৈরি হবে মিরপুরে
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন