আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশের রেডিও স্টেশনগুলোতে ক্রিকেটবিষয়ক কোনো অনুষ্ঠান বা খবর সম্প্রচার করা যাবে না। তালেবানের স্থানীয় কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা জারি করেছে। গত শনিবার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগ রেডিও স্টেশনগুলোকে এ নির্দেশ দেয়। তথ্য ও সংস্কৃতি বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ক্রিকেটের খবর প্রচার নিষিদ্ধ করা হয়েছে।’ শুধু খেলার ধারাবিবরণী বা ম্যাচের খবর নয়, কোনো দল জিতলে সেই ফলাফল নিয়েও প্রতিবেদন প্রচার করা যাবে না বলে জানান ওই কর্মকর্তা।কান্দাহারের একটি স্থানীয় রেডিও স্টেশনের প্রধান বলেন, তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে ফোন করে তাঁদের জানানো হয়েছে, রেডিওতে আর ক্রিকেটের খবর প্রচার করা যাবে না।অন্য একটি রেডিও স্টেশনের ব্যবস্থাপকও একই নির্দেশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
নিরাপত্তার কারণে দুই সম্প্রচারকই নাম প্রকাশ না করার শর্তে এএফপির সঙ্গে কথা বলেছেন।এ বিষয়ে মন্তব্য জানতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি।
সূত্র: প্রথম আলো

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবির
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলায় সাংস্কৃতিক আয়োজন
মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা
অফার, গেমস ও পুরস্কারে মাসজুড়ে পাঠাও ফেস্ট
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবির

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন