প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলা বন্ধুসভার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৪ নভেম্বর সকালে জেলা প্রেসক্লাবে এটি অনুষ্ঠিত হয়।কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও বাউলগানের পরিবেশনায় অনুষ্ঠান সাজানো হয়।
এসব পরিবেশনার মধ্য দিয়ে বাংলা সাহিত্য, দেশপ্রেম ও গ্রামীণ লোকজ ঐতিহ্যের সুন্দর সমন্বয় ঘটে।দেশাত্মবোধক গান পরিবেশনাঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষেরা।আয়োজকেরা জানান, প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।কবিতা আবৃত্তিভোলা বন্ধুসভার সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, প্রথম আলোর ২৮ বছরের গৌরবময় পথচলার অংশ হতে পেরে তাঁরা গর্বিত।
সূত্র: প্রথম আলো

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবির
মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা
অফার, গেমস ও পুরস্কারে মাসজুড়ে পাঠাও ফেস্ট
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবির
সোনালি ঝলমলে করসেট-স্কার্টে শানায়া কাপুরের নজরকাড়া পার্টি লুক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন