advertisement

সোনালি ঝলমলে করসেট-স্কার্টে শানায়া কাপুরের নজরকাড়া পার্টি লুক

সোনালি ঝলমলে করসেট-স্কার্টে শানায়া কাপুরের নজরকাড়া পার্টি লুক
ফটো কার্ড প্রিন্ট

পার্টি লুকে সোনালি ঝলক ছড়িয়েছেন বলিউডের জেন–জি তারকা শানায়া কাপুর। ডিজাইনার ফাল্গুনি শেন পিককের তৈরি সোনালি গ্ল্যামারাস পোশাকে ধরা দিয়েছেন তিনি। করসেট ব্লাউজ, ফিগার-হাগিং ফিশটেল স্কার্ট আর হালকা স্বচ্ছ দোপাট্টার সমন্বয়ে তাঁর সাজে ফুটে উঠেছে আধুনিক ও ঐতিহ্যবাহী স্টাইলের মেলবন্ধন। শানায়ার ব্লাউজের নেকলাইন বেশ গভীর। নুডল স্ট্র্যাপের সঙ্গে করসেটের স্ট্রাকচার তাঁর লুকে এনেছে সুস্পষ্ট সিলুয়েট।

পুরো ব্লাউজজুড়ে রয়েছে সোনালি এমবেলিশমেন্ট ও সিকুইনের কাজ। একই নকশার ধারাবাহিকতা দেখা গেছে স্কার্টেও। শরীরের সঙ্গে মানানসই ফিটিংয়ের স্কার্টটি নিচের দিকে ছড়িয়ে তৈরি করেছে ফিশটেল সিলুয়েট। পোশাকে সোনালি রঙের পাশাপাশি স্বচ্ছ কাপড়ের সূক্ষ্ম ব্যবহার পুরো লুকে যোগ করেছে আলাদা মাত্রা।পোশাকের সঙ্গে সোনালি কাজ করা হালকা স্বচ্ছ দোপাট্টা কাঁধ ও বাহুর ওপর আলগাভাবে রাখা হয়েছে।

এতে পোশাকের গ্ল্যামার অক্ষুণ্ন রেখেই এসেছে ঐতিহ্যবাহী ছোঁয়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রাচীন এথেন্সের প্রথম নারী চিকিৎসক আগ্নোদিস প্রাচীন এথেন্সের প্রথম নারী চিকিৎসক আগ্নোদিস শিশুর কানপাকা রোগ কেন হয়, কী করবেন শিশুর কানপাকা রোগ কেন হয়, কী করবেন সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি করছে ‘ফ্রেশ এলপি গ্যাস’, পাওয়া যাবে যেখানে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি করছে ‘ফ্রেশ এলপি গ্যাস’, পাওয়া যাবে যেখানে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ (এএমআর) বিষয়ে সচেতনতা বাড়াতে ঢাকায় উৎসব অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ (এএমআর) বিষয়ে সচেতনতা বাড়াতে ঢাকায় উৎসব বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবির বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবির
advertisement

বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
প্রধানমন্ত্রী তারেক রহমান

কারও পাল্টা কর্মসূচি বা সতর্ক পাহারা নয়, বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে। এর মধ্য দিয়ে দল ও অঙ্গসংগঠনগুলোকে সাংগঠনিকভাবে সক্রিয় ও চাঙা রাখতে চায় বিএনপির শীর্ষ নেতৃত্ব।

আজ রোববার জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দল ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স, আবদুস সালামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের নানা ধরনের তৎপরতার মধ্যে এই সিদ্ধান্ত নিল ক্ষমতাসীন দল বিএনপি।বৈঠক সূত্র জানিয়েছে, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রাচীন এথেন্সের প্রথম নারী চিকিৎসক আগ্নোদিস

প্রাচীন এথেন্সের প্রথম নারী চিকিৎসক আগ্নোদিস
নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগ্নোদিস নিজের জীবন বাজি রেখেছিলেন

খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকের কথা। প্রাচীন এথেন্স শহর তখন জ্ঞান, বিজ্ঞান ও দর্শনের কেন্দ্রবিন্দু। সেখানে বাস করতেন প্লেটো, অ্যারিস্টটল ও সক্রেটিসের মতো বিশ্ববিখ্যাত দার্শনিকেরা। তাঁদের চিন্তাধারা পুরো মানবসভ্যতাকে আলোর পথ দেখাচ্ছিল। কিন্তু সেই সমাজের ভেতরের চিত্রটি ছিল বেশ অন্ধকার। সমাজের অর্ধেক জনগোষ্ঠী, অর্থাৎ নারীরা তখন বাস করতেন চরম অবহেলা আর বৈষম্যের মধ্যে।

স্বাধীন জীবনযাপন কিংবা পড়াশোনা করার কোনো সুযোগই তাঁদের ছিল না। চিকিৎসাবিজ্ঞানের মতো মহৎ পেশায় নারীদের প্রবেশ ছিল পুরোপুরি নিষিদ্ধ। কোনো নারী চিকিৎসা করার চেষ্টা করলে তাঁকে কঠোর শাস্তি দেওয়া হতো। এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারত।এই চরম পুরুষতান্ত্রিক সমাজ আর কঠোর আইনের সামনে রুখে দাঁড়িয়েছিলেন এক সাহসী নারী। তাঁর নাম আগ্নোদিস। তিনি ছিলেন এথেন্সের ইতিহাসের প্রথম নারী চিকিৎসক।

নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি নিজের জীবন বাজি রেখেছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিশুর কানপাকা রোগ কেন হয়, কী করবেন

শিশুর কানপাকা রোগ কেন হয়, কী করবেন
কানের সংক্রমণ শিশুদের অত্যন্ত সাধারণ একটি স্বাস্থ্য–সমস্যা। বিশেষ করে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের মধ্যে এটি বেশি দেখা যায়

কানের সংক্রমণ শিশুদের অত্যন্ত সাধারণ একটি স্বাস্থ্য–সমস্যা। বিশেষ করে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের মধ্যে এটি বেশি দেখা যায়। লক্ষণ কীবারবার কানে হাত দেওয়া বা কান টানা, বিশেষ করে ছোট শিশু যারা ব্যথার কথা বলতে পারে না, তাদের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। অস্বাভাবিক খিটখিটে ভাব বা কান্নাকাটি। শুয়ে থাকা অবস্থায় কানের ভেতরের চাপ বাড়ে, তাই রাতে বেশি কাঁদে।

জ্বর, ঘুমে ব্যাঘাত, খাওয়ায় অনীহা এবং কান থেকে তরল বা পুঁজ নিঃসরণও সাধারণ লক্ষণ।কেন শিশুদের এটি বেশি হয়শিশুদের কানের গঠনই এর কারণ। কান ও গলার মধ্যে সংযোগকারী নালি ইউস্টাচিয়ান টিউব শিশুদের ক্ষেত্রে ছোট, সরু ও প্রায় সমান্তরাল অবস্থানে থাকে। ফলে গলা বা নাকের সংক্রমণ সহজেই কানে ছড়িয়ে পড়ে এবং তরল জমে যাওয়ার প্রবণতা বেশি থাকে। সর্দি–কাশি বা ভাইরাসজনিত সংক্রমণের পর কানের সংক্রমণ হয়।

এ ছাড়া শোয়া অবস্থায় বোতলে দুধ খাওয়ানো, সিগারেটের ধোঁয়ার সংস্পর্শ, ডে–কেয়ারে থাকা এবং পারিবারিক ইতিহাসও ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।কী করবেনপ্রথমেই ব্যথা কমানোর দিকে নজর দিতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন