advertisement

অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ (এএমআর) বিষয়ে সচেতনতা বাড়াতে ঢাকায় উৎসব

অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ (এএমআর) বিষয়ে সচেতনতা বাড়াতে ঢাকায় উৎসব
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ (১৮-২৪ নভেম্বর) উপলক্ষে আইইডিসিআরে আয়োজিত অনুষ্ঠান
ফটো কার্ড প্রিন্ট

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুর ওষুধ প্রতিরোধক্ষমতা বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠেছে। ফলে বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা কঠিন হয়ে পড়ছে। এ সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য, প্রাণিসম্পদ, কৃষি, পরিবেশসহ বিভিন্ন খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ (১৮-২৪ নভেম্বর) উপলক্ষে গতকাল শনিবার নভেম্বর ঢাকায় ‘ন্যাশনাল এএমআর ফেস্ট ২০২৬’ আয়োজন করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ কার্যালয়ের কারিগরি সহায়তায় আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘এক স্বাস্থ্য, এক উদ্যোগ: এখনই এএমআর প্রতিরোধ করুন’।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রাচীন এথেন্সের প্রথম নারী চিকিৎসক আগ্নোদিস প্রাচীন এথেন্সের প্রথম নারী চিকিৎসক আগ্নোদিস শিশুর কানপাকা রোগ কেন হয়, কী করবেন শিশুর কানপাকা রোগ কেন হয়, কী করবেন সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি করছে ‘ফ্রেশ এলপি গ্যাস’, পাওয়া যাবে যেখানে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি করছে ‘ফ্রেশ এলপি গ্যাস’, পাওয়া যাবে যেখানে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবির বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবির প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলায় সাংস্কৃতিক আয়োজন প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলায় সাংস্কৃতিক আয়োজন
advertisement

আদালত ও বিচারকদের নিরাপত্তায় এখনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি

আদালত ও বিচারকদের নিরাপত্তায় এখনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি
আদালত ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির বাড়ি ভাঙচুর-আগুন

টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির বাড়ি ভাঙচুর-আগুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
প্রধানমন্ত্রী তারেক রহমান

কারও পাল্টা কর্মসূচি বা সতর্ক পাহারা নয়, বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে। এর মধ্য দিয়ে দল ও অঙ্গসংগঠনগুলোকে সাংগঠনিকভাবে সক্রিয় ও চাঙা রাখতে চায় বিএনপির শীর্ষ নেতৃত্ব।

আজ রোববার জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দল ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স, আবদুস সালামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের নানা ধরনের তৎপরতার মধ্যে এই সিদ্ধান্ত নিল ক্ষমতাসীন দল বিএনপি।বৈঠক সূত্র জানিয়েছে, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন