ওয়েলফেয়ার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ওয়েফ)-এর উদ্যোগে চাঁদপুরের সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
সম্প্রতি সরকারি শিশু পরিবারের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২৫ জন ফুটবল খেলোয়াড়ের হাতে জার্সি, প্যান্ট ও বুট তুলে দেওয়া হয়।সামাজিক সংগঠন ইয়ুথ ফোরাম বাংলাদেশের উপদেষ্টা ও ক্রীড়াবিদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে এবং আলেয়া আক্তার লাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেন।
বক্তব্যে তিনি বলেন, ‘আমার বিশ্বাস, শিশু পরিবারের আজ যারা খেলছে, একদিন তারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত হবে।’ এ সময় তিনি নিজ অবস্থান থেকে এই প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা পাইয়ে দেওয়ার চেষ্টা করার আশ্বাস দেন।নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।
সূত্র: প্রথম আলো

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবির
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোলায় সাংস্কৃতিক আয়োজন
মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা
অফার, গেমস ও পুরস্কারে মাসজুড়ে পাঠাও ফেস্ট
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবির

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন