advertisement

হরমুজে মাইনের আঘাতে ডুবেছে সুপারট্যাংকার, ছিল ২০ লাখ ব্যারেল তেল: ইরান

হরমুজে মাইনের আঘাতে ডুবেছে সুপারট্যাংকার, ছিল ২০ লাখ ব্যারেল তেল: ইরান
আইআরজিসির প্রকাশিত ভিডিও থেকে নেওয়া এই স্থিরচিত্রে হরমুজ প্রণালির দক্ষিণে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি জাহাজ দেখা যাচ্ছে। ১৩ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

হরমুজ প্রণালিতে ২০ লাখের বেশি ব্যারেল (প্রায় ৩১ কোটি ৮০ লাখ লিটার) অপরিশোধিত তেলবোঝাই একটি সুপারট্যাংকার ডুবে গেছে বলে দাবি করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ভাষ্যমতে, হরমুজে মাইনের আঘাতে আগুন ধরার পর জাহাজটি ডুবে যায়। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি এ কথা জানায়। তারা বলেছে, হরমুজ প্রাণলির দক্ষিণে ‘অননুমোদিত’ পথে চলার সময় দুটি তেলবাহী জাহাজে মাইন আঘাত হানে।

মাইন বিস্ফোরণের পর দুটিতেই আগুন ধরে। এর একটি সুপারট্যাংকার। তবে এসব ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। জাহাজ দুটির নাম বা সেগুলো কোন দেশের, তা–ও জানায়নি আইআরজিসি।ছয় দিনে ১১ তেলবাহী জাহাজ আক্রান্তহরমুজ প্রণালিতে গত কয়েক দিনে একাধিক জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার কথা জানিয়েছে ইরান। গত মঙ্গলবার (১০ নভেম্বর) এএফপির প্রতিবেদনে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যাওয়ার কথা জানানো হয়।

দুটিই বিস্ফোরণের পর জ্বলছিল বলে জানিয়েছিল আইআরজিসি।দুই দিন পর বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার দুটি ও বৃহস্পতিবার আরও দুটি তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের কথা জানায় ইরান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নেতানিয়াহুর দলকে প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাব দেওয়ার কথা ভাবছে আইজেনকটের দল নেতানিয়াহুর দলকে প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাব দেওয়ার কথা ভাবছে আইজেনকটের দল ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী মানামা ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী মানামা সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাসিরুদ্দিন হোজ্জা জলবায়ু সম্মেলনে গেলে হয়তো মনে করিয়ে দিতেন, ‘এটাই আপনার শেষ ঠিকানা’ নাসিরুদ্দিন হোজ্জা জলবায়ু সম্মেলনে গেলে হয়তো মনে করিয়ে দিতেন, ‘এটাই আপনার শেষ ঠিক...
advertisement

শেখ হাসিনার বিষয়ে মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

শেখ হাসিনার বিষয়ে মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা ভিন্ন ভিন্ন কথা বলছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি বলেছেন, তিনি একটি বক্তব্যের সঙ্গে আরেকটির মিল খুঁজে পাচ্ছেন না।আজ রোববার জাতীয় সংসদে ৭১ বিধির আলোচনায় রুমিন ফারহানা এই মন্তব্য করেন।রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি—‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।’ ঠিক তেমনিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক নিজের উপস্থিতি জানান দিচ্ছেন।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা এর সর্বশেষ উদাহরণ।রুমিন বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার বক্তব্যে একটির সঙ্গে আরেকটির কোনো মিল খুঁজে পাচ্ছেন না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে হত্যা করেছেন জিয়াউল আহসান, দাবি চিফ প্রসিকিউটরের

বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে হত্যা করেছেন জিয়াউল আহসান, দাবি চিফ প্রসিকিউটরের
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তাঁর সঙ্গীরা হত্যা করেছেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলাম। আজ রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এই দাবি করেন।শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এই মামলার বিচার চলছে।

একটি বেসরকারি টেলিভিশনের প্রচারিত ভিডিও প্রতিবেদন আজকে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। সেই ভিডিও প্রতিবেদনের ভিত্তিতে চিফ প্রসিকিউটর এমন দাবি করেন।জিয়াউলের নেতৃত্বে অভিযানে বস্তা বেঁধে গুলি করে নদীতে ফেলা হয় ভুক্তভোগীকেব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, তাঁরা আগে এই গুরুত্বপূর্ণ অ্যাভিডেন্সটা (প্রমাণ) পাননি।

সেখানে একজন সাক্ষী বলেছেন, জিয়াউল আহসান ও তাঁর সঙ্গীরা ৩৪ জন বিডিআর সদস্য, যাঁরা সাক্ষী ছিলেন, তাঁদের তুলে নিয়ে গেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘রাগ অঞ্জলি’

শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘রাগ অঞ্জলি’
‘রাগ অঞ্জলি–২০২৬’ অনুষ্ঠানে বড় আকর্ষণ ছিল ৫২ জন বেহালা শিক্ষার্থীর অংশগ্রহণে সম্মিলিত বৃন্দবাদন (অর্কেস্ট্রা)

ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশ ও সপ্তক শাস্ত্রীয় সংগীত পরিষদ বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রাগ অঞ্জলি–২০২৬’। গত শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শাস্ত্রীয় সংগীতের সুর, তাল ও লয়ের সমন্বয় ছিল মনোমুগ্ধকর। শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং গুরু-শিষ্য পরম্পরায় সংগীতচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আয়োজিত হয় মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই ছিল একাডেমির শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের বেহালা, গিটার ও কণ্ঠসংগীতে একক ও দলীয় পরিবেশনা।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক, বিশিষ্ট বেহালাশিল্পী শ্যামল চক্রবর্ত্তীর রাগ মালকোষের পরিবেশনা।

তাঁর বেহালার সুরে আর রাগের গভীরতা শ্রোতাদের মুগ্ধ করার পাশাপাশি মিলনায়তনে সৃষ্টি হয় এক সংগীতময় আবহ।এ ছাড়া অনুষ্ঠানের বড় আকর্ষণ ছিল ৫২ জন বেহালা শিক্ষার্থীর অংশগ্রহণে সম্মিলিত বৃন্দবাদন (অর্কেস্ট্রা)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন