হরমুজ প্রণালিতে ২০ লাখের বেশি ব্যারেল (প্রায় ৩১ কোটি ৮০ লাখ লিটার) অপরিশোধিত তেলবোঝাই একটি সুপারট্যাংকার ডুবে গেছে বলে দাবি করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ভাষ্যমতে, হরমুজে মাইনের আঘাতে আগুন ধরার পর জাহাজটি ডুবে যায়। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি এ কথা জানায়। তারা বলেছে, হরমুজ প্রাণলির দক্ষিণে ‘অননুমোদিত’ পথে চলার সময় দুটি তেলবাহী জাহাজে মাইন আঘাত হানে।
মাইন বিস্ফোরণের পর দুটিতেই আগুন ধরে। এর একটি সুপারট্যাংকার। তবে এসব ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। জাহাজ দুটির নাম বা সেগুলো কোন দেশের, তা–ও জানায়নি আইআরজিসি।ছয় দিনে ১১ তেলবাহী জাহাজ আক্রান্তহরমুজ প্রণালিতে গত কয়েক দিনে একাধিক জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার কথা জানিয়েছে ইরান। গত মঙ্গলবার (১০ নভেম্বর) এএফপির প্রতিবেদনে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যাওয়ার কথা জানানো হয়।
দুটিই বিস্ফোরণের পর জ্বলছিল বলে জানিয়েছিল আইআরজিসি।দুই দিন পর বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার দুটি ও বৃহস্পতিবার আরও দুটি তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের কথা জানায় ইরান।
সূত্র: প্রথম আলো

নেতানিয়াহুর দলকে প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাব দেওয়ার কথা ভাবছে আইজেনকটের দল
ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী
ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী মানামা
সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত
নাসিরুদ্দিন হোজ্জা জলবায়ু সম্মেলনে গেলে হয়তো মনে করিয়ে দিতেন, ‘এটাই আপনার শেষ ঠিক...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন