জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ রচনার শতবর্ষ উপলক্ষে কবির কবিতা, গান, প্রবন্ধ, চিঠি, অভিভাষণ ও কথামালা নিয়ে ‘বৈচিত্র্যে বৈভবে বিদ্রোহে বাঙালির নজরুল’ আলেখ্যানুষ্ঠান হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে যূথবদ্ধ আবৃত্তি প্রয়াস মঞ্জুভাষ-এ আয়োজন করেছিল।
অনুষ্ঠানে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাসহ মানবতাবাদ, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার কবিতা আবৃত্তি করেন আহসান দীপু, রুবাইয়া খান পাপড়ি, মাসুদুজ্জামান, সৈয়দ ফয়সল আহমদ, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি, শিরিন ইসলাম, মনোয়ার মাহমুদ জুয়েল, ইমরুন নাহার ইমু, মিসবাহিল মোকার রাবিন, পলি পারভীন ও অমিয়া অমানিতা। নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিকে ঘিরে কথামালা উপস্থাপন করেন আপন আহসান ও তানজিনা তমা।
নজরুলের গান পরিবেশন করেন বিজন কুমার মিস্ত্রী ও তানজিনা করিম স্বরলিপি।‘কাণ্ডারী হুঁশিয়ার’ বা ‘দুর্গমগিরি কান্তার মরু’ গানের সঙ্গে নৃত্যনন্দনের নৃত্য পরিবেশনার পরিচালনায় ছিলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সুদেষ্ণা স্বয়ম্প্রভা।
সূত্র: প্রথম আলো

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম, বিএনপি নেতার...
এলডিসি পেছাল, অর্থনীতির সংকট কাটবে কীভাবে?
দেশে ব্যবসার খরচ বেড়েছে ৭০% প্রতিষ্ঠানের, আরও বাড়ার শঙ্কা
দীর্ঘ দাম্পত্য, সফল জীবন আর অঢেল সম্পদের অধিকারী এই ৬ বিলিয়নিয়ার শেষ বয়সে ডিভোর্সে গ...
চার রঙের ই–রিকশা চলবে ঢাকা দক্ষিণে, ২৯ হাজার ফরম বিক্রি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন