advertisement

দেশে ব্যবসার খরচ বেড়েছে ৭০% প্রতিষ্ঠানের, আরও বাড়ার শঙ্কা

দেশে ব্যবসার খরচ বেড়েছে ৭০% প্রতিষ্ঠানের, আরও বাড়ার শঙ্কা
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর ব্যয়ের চাপ ক্রমান্বয়ে বাড়ছে। দেশের ৭০ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, গত ছয় মাসে তাদের ব্যবসা পরিচালনার খরচ বেড়েছে। আগামী দুই বছরে এই খরচ আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের। মূলত জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে ব্যবসার খরচ বাড়ছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক ও নীতিগত অনিশ্চয়তার কারণে আয় কমার চ্যালেঞ্জেও পড়েছে অনেক প্রতিষ্ঠান।

বহুজাতিক ব্যাংক এইচএসবিসির ‘গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশসহ বিশ্বের ২৬টি দেশের ১০ হাজার শীর্ষ ব্যবসায়িক নির্বাহীর মতামতের ভিত্তিতে জরিপটি তৈরি করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত জরিপটি পরিচালনা করে ব্রিটিশ পোলিং কাউন্সিলের স্বীকৃত প্রতিষ্ঠান সাভান্তা।জরিপে দেখা গেছে, ক্রমবর্ধমান পরিচালন ব্যয় ও তারল্যসংকট স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

দেশের ৫০ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠান জ্বালানি ব্যয়কে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রধান চাপ হিসেবে চিহ্নিত করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম, বিএনপি নেতার বাসায় আগুন টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম, বিএনপি নেতার... এলডিসি পেছাল, অর্থনীতির সংকট কাটবে কীভাবে? এলডিসি পেছাল, অর্থনীতির সংকট কাটবে কীভাবে? ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষে কাজী নজরুলের সৃষ্টি নিয়ে আয়োজন ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষে কাজী নজরুলের সৃষ্টি নিয়ে আয়োজন দীর্ঘ দাম্পত্য, সফল জীবন আর অঢেল সম্পদের অধিকারী এই ৬ বিলিয়নিয়ার শেষ বয়সে ডিভোর্সে গেলেন কেন দীর্ঘ দাম্পত্য, সফল জীবন আর অঢেল সম্পদের অধিকারী এই ৬ বিলিয়নিয়ার শেষ বয়সে ডিভোর্সে গ... চার রঙের ই–রিকশা চলবে ঢাকা দক্ষিণে, ২৯ হাজার ফরম বিক্রি চার রঙের ই–রিকশা চলবে ঢাকা দক্ষিণে, ২৯ হাজার ফরম বিক্রি
advertisement

ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে নারীর মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন
পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির এক নেতার বসতবাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম, বিএনপি নেতার বাসায় আগুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম, বিএনপি নেতার বাসায় আগুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির এক নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার বিকেলে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।এদিকে আজ সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এসআই মোসলেম আলীপুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় দায়িত্ব পালন করছিলেন এসআই মোসলেম আলী। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ জানায়, ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন