গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার বিকেলে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।এদিকে আজ সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এসআই মোসলেম আলীপুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় দায়িত্ব পালন করছিলেন এসআই মোসলেম আলী। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ জানায়, ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো

এলডিসি পেছাল, অর্থনীতির সংকট কাটবে কীভাবে?
‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষে কাজী নজরুলের সৃষ্টি নিয়ে আয়োজন
দেশে ব্যবসার খরচ বেড়েছে ৭০% প্রতিষ্ঠানের, আরও বাড়ার শঙ্কা
দীর্ঘ দাম্পত্য, সফল জীবন আর অঢেল সম্পদের অধিকারী এই ৬ বিলিয়নিয়ার শেষ বয়সে ডিভোর্সে গ...
চার রঙের ই–রিকশা চলবে ঢাকা দক্ষিণে, ২৯ হাজার ফরম বিক্রি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন