advertisement

ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’ যেভাবে ফুটল আজজা স্লিমেনের গাউনে

ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’ যেভাবে ফুটল আজজা স্লিমেনের গাউনে
ভোগ অ্যারাবিয়া বলের সঞ্চালক হিসেবে আজজা স্লিমেন লেবানিজ ডিজাইনার রামি কাদির নকশা করা বিশেষ একটি গাউন পরেছিলেন ১৩ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

আজজা স্লিমেন তিউনিসীয় মডেল ও অভিনেত্রী। ১৩ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত প্রথম ভোগ অ্যারাবিয়া বল: আর্ট এক্সিবিশনের সঞ্চালক হিসেবে আলোচনায় এসেছেন তিনি। বিশেষ করে এদিন তাঁর পরনে থাকা গাউনটি বিশেষভাবে নজর কেড়েছে।

চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক আজজার সাজপোশাকভোগ অ্যারাবিয়া বলের সঞ্চালক হিসেবে আজজা স্লিমেন লেবানিজ ডিজাইনার রামি কাদির নকশা করা বিশেষ একটি গাউন পরেছিলেন ১৩ নভেম্বরগাউনটির অনুপ্রেরণা ছিল বিশ্বখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভ্যান গঘের ১৮৮৯ সালে আঁকা বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য স্টারি নাইট’।

নীল, ফিরোজা ও হলুদ রঙের থ্রিডি মোজাইক অলংকরণে গাউনে ফুটিয়ে তোলা হয় ছবিটির ঘূর্ণমান তুলির আঁচড়ের আবহচিত্রকর্মটিকে পোশাকের মাধ্যমে জীবন্ত করে তুলেছেন ডিজাইনার রামি কাদি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাসায় ফিরছিলেন, পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা বাসায় ফিরছিলেন, পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকা... আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাসায় আগুন, দোকানে লুটপাট টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাসায় আগুন, দোকানে লুটপাট
advertisement

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ নগরীতে মো. সুরুজামান (৩৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে এ ঘটনা ঘটে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাসায় ফিরছিলেন, পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বাসায় ফিরছিলেন, পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামান

সাত বছরের মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামান (৩৫)। পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনেই তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মজিদ মার্কেট–সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত জামান ময়মনসিংহ শহরের মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা। তিনি প্রাইভেট কার কেনাবেচা ও ভাড়া দেওয়ার ব্যবসা করতেন।

নিহত জামানের চাচাতো ভাই মো. সাদেক হোসেন প্রথম আলোকে বলেন, সন্ধ্যার দিকে জামান তাঁর সাত বছর বয়সী মেয়ে আদিবাকে নিয়ে বাজারে যান। মেয়েকে ফল কিনে দিয়ে একটি জুতার দোকান থেকে জুতা কেনেন। পরে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা হন।সাদেক বলেন, মজিদ মার্কেটের একটু সামনে কমিউনিটি ক্লিনিক–সংলগ্ন সড়কে পৌঁছালে কয়েকজন জামানের পথ রোধ করেন। এ সময় তাঁরা জামানের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

এ সময় ছোট্ট মেয়ে সঙ্গে থাকায় নিজেকে রক্ষা করতে পারেননি তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ
রাজধানীর উত্তরখানের আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর করিডরের মেঝেতে ছড়িয়ে থাকা ভাঙা ফুলের টব, গাছ ও মাটি। ১৫ নভেম্বর ২০২৬

রাজধানীর উত্তরখানের আশকোনায় আবাসন কোম্পানি আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২৫ থেকে ৩০ জন আশিয়ান সিটির কার্যালয়ে হামলা চালান। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।পুলিশ কর্মকর্তা রেজাউল আরও বলেন, হামলার সময় দু-তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

কার্যালয়ের আসবাব ভাঙচুর করা হয় এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়। এতে তিন-চারজন আহত হয়েছেন।আশিয়ান সিটির প্রটোকল পরিচালক জহিরুল ইসলাম অভিযোগ করেন, তাঁদের প্রকল্পের পাশের ভবনের মালিক ‘ভাড়াটে সন্ত্রাসী’ দিয়ে তাঁদের কার্যালয়ে হামলা করিয়েছেন। হামলার পর মামলা না করতে একটি বিদেশি নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।জহিরুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

ফুটেজ দেখে শনাক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন