advertisement

শুটিংয়ে পরিচালকের যৌন হয়রানির শিকার স্বরা শুরুতে বুঝতে পারেননি

শুটিংয়ে পরিচালকের যৌন হয়রানির শিকার স্বরা শুরুতে বুঝতে পারেননি
স্বরা ভাস্কর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ফটো কার্ড প্রিন্ট

অভিনয়জীবনের শুরুর দিকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ২০১১ সালে মধ্যপ্রদেশের পাঁচমাড়িতে একটি সিনেমার শুটিং চলাকালে এক পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। তখন তাঁর বয়স ২০–এর কোঠায়। চলচ্চিত্রজগতে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। হাতে বড় একটি কাজ, সামনে দীর্ঘ শুটিং। এমন পরিস্থিতিতে পরিচালকের আচরণের প্রতিবাদ করা কিংবা কাজ ছেড়ে বেরিয়ে আসার কথা ভাবতেও পারেননি অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্বরা।সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে স্বরা জানান, ঘটনাটি ঘটেছিল ২০১১ সালে। তখন সদ্য ‘তনু ওয়েডস মনু’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই চলছে।

কিন্তু শুটিংয়ের প্রথম কয়েক দিনের মধ্যেই পরিচালকের অস্বস্তিকর আচরণের মুখোমুখি হন তিনি।স্বরা বলেন, তখন তিনি বুঝতেই পারেননি যে তাঁর সঙ্গে যা ঘটছে, সেটি কর্মক্ষেত্রে যৌন হয়রানির মধ্যে পড়ে।অভিনেত্রীর ভাষায়, ‘ঘটনার সময় আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হয়রানি হিসেবে চিনতেই পারিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘তুই ফ্যাসিস্ট,চুপ!’, জয়কে জাসাস নেতা হেলাল খানের ধমক ‘তুই ফ্যাসিস্ট,চুপ!’, জয়কে জাসাস নেতা হেলাল খানের ধমক যে কণ্ঠে মিশে ছিল বিরহ, সেই বারী সিদ্দিকীর জন্মদিন আজ যে কণ্ঠে মিশে ছিল বিরহ, সেই বারী সিদ্দিকীর জন্মদিন আজ যে কণ্ঠে মিশে ছিল বিরহ, সেই বারী সিদ্দিকীর জন্মদিন আজ যে কণ্ঠে মিশে ছিল বিরহ, সেই বারী সিদ্দিকীর জন্মদিন আজ মোশাররফ করিমের পা ছুঁয়ে শ্রদ্ধা, রাজকে বুকে টেনে নিলেন মোশাররফ করিমের পা ছুঁয়ে শ্রদ্ধা, রাজকে বুকে টেনে নিলেন আহসান হাবীবকে কেন ‘বস’ বলেন সবাই আহসান হাবীবকে কেন ‘বস’ বলেন সবাই
advertisement

বাসায় ফিরছিলেন, পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বাসায় ফিরছিলেন, পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামান

সাত বছরের মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামান (৩৫)। পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনেই তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মজিদ মার্কেট–সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত জামান ময়মনসিংহ শহরের মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা। তিনি প্রাইভেট কার কেনাবেচা ও ভাড়া দেওয়ার ব্যবসা করতেন।

নিহত জামানের চাচাতো ভাই মো. সাদেক হোসেন প্রথম আলোকে বলেন, সন্ধ্যার দিকে জামান তাঁর সাত বছর বয়সী মেয়ে আদিবাকে নিয়ে বাজারে যান। মেয়েকে ফল কিনে দিয়ে একটি জুতার দোকান থেকে জুতা কেনেন। পরে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা হন।সাদেক বলেন, মজিদ মার্কেটের একটু সামনে কমিউনিটি ক্লিনিক–সংলগ্ন সড়কে পৌঁছালে কয়েকজন জামানের পথ রোধ করেন। এ সময় তাঁরা জামানের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

এ সময় ছোট্ট মেয়ে সঙ্গে থাকায় নিজেকে রক্ষা করতে পারেননি তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ
রাজধানীর উত্তরখানের আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর করিডরের মেঝেতে ছড়িয়ে থাকা ভাঙা ফুলের টব, গাছ ও মাটি। ১৫ নভেম্বর ২০২৬

রাজধানীর উত্তরখানের আশকোনায় আবাসন কোম্পানি আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২৫ থেকে ৩০ জন আশিয়ান সিটির কার্যালয়ে হামলা চালান। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।পুলিশ কর্মকর্তা রেজাউল আরও বলেন, হামলার সময় দু-তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

কার্যালয়ের আসবাব ভাঙচুর করা হয় এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়। এতে তিন-চারজন আহত হয়েছেন।আশিয়ান সিটির প্রটোকল পরিচালক জহিরুল ইসলাম অভিযোগ করেন, তাঁদের প্রকল্পের পাশের ভবনের মালিক ‘ভাড়াটে সন্ত্রাসী’ দিয়ে তাঁদের কার্যালয়ে হামলা করিয়েছেন। হামলার পর মামলা না করতে একটি বিদেশি নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।জহিরুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

ফুটেজ দেখে শনাক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কোহলির সঙ্গে বন্ধুত্ব করে এখন কোটি টাকা মাশুল দিতে হচ্ছে ডু প্লেসিকে

কোহলির সঙ্গে বন্ধুত্ব করে এখন কোটি টাকা মাশুল দিতে হচ্ছে ডু প্লেসিকে
সতীর্থ–বন্ধু বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি

বিয়ে করেছেন। সংসারও করছেন। কিন্তু জীবনের সবচেয়ে খরুচে সম্পর্ক কোনটি, জিজ্ঞেস করলে হয়তো একটু অপ্রত্যাশিত উত্তরই দেবেন ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের দাবি, তাঁর জীবনের সবচেয়ে ব্যয়বহুল সম্পর্কের নাম বিরাট কোহলি!না, কোনো প্রেমের গল্প নয়। এখানে আবেগ আছে, বন্ধুত্ব আছে, আছে একধরনের বিলাসী নেশা। আর সেই নেশার নাম দামি ঘড়ি। ডু প্লেসির ভাষায়, কোহলি হলেন ‘দ্য ওয়াচ গাই’।

অর্থাৎ এমন একজন মানুষ, যাঁর সঙ্গে কয়েক মিনিট কাটালেই ঘড়ির প্রতি ভালোবাসা বেড়ে যেতে বাধ্য। সমস্যা হলো, সেই ভালোবাসার মাশুল দিতে হয় নিজের পকেট থেকে!ফাফ ডু প্লেসি, ক্রিকেটার‘বিরাট কোহলির সঙ্গে কয়েক মিনিট সময় কাটালেই ঘড়ি সম্পর্কে বুঝতে শুরু করবেন। সে ঘড়ি কেনার পাগল! দ্য ওয়াচ গাই।

এত ঘড়ি কেনে, আর তার হাতেও অনেক বেশি টাকা!ইএসপিএনক্রিকইনফোর একটি অনুষ্ঠানে সতীর্থ ডেল স্টেইনের সঙ্গে আলাপচারিতায় ডু প্লেসি বলেছেন, ‘বিরাট কোহলির সঙ্গে কয়েক মিনিট সময় কাটালেই ঘড়ি সম্পর্কে বুঝতে শুরু করবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন