advertisement

প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তুরস্ক সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত তুরস্ক সফরে প্রতিরক্ষা খাতে বিনিয়োগের অংশীদারত্ব, বিশেষ করে বাংলাদেশে একটি প্রতিরক্ষা শিল্পপার্ক প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনসহ ওই খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তুরস্ক সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে এবং আরও শক্তিশালী ও বিস্তৃত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।

প্রতিরক্ষা খাতে বিনিয়োগের অংশীদারত্ব, বিশেষ করে একটি প্রতিরক্ষাশিল্প পার্ক প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা উৎপাদনের অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি প্রতিরক্ষাশিল্প পার্ক প্রতিষ্ঠায় তুরস্কের সম্ভাব্য বিনিয়োগসহ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাসায় ফিরছিলেন, পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা বাসায় ফিরছিলেন, পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকা... আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাসায় আগুন, দোকানে লুটপাট টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাসায় আগুন, দোকানে লুটপাট ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’ যেভাবে ফুটল আজজা স্লিমেনের গাউনে ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’ যেভাবে ফুটল আজজা স্লিমেনের গাউনে
advertisement

সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি
ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকেও বরখাস্ত করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ নগরীতে মো. সুরুজামান (৩৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে এ ঘটনা ঘটে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাসায় ফিরছিলেন, পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বাসায় ফিরছিলেন, পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামান

সাত বছরের মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামান (৩৫)। পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনেই তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মজিদ মার্কেট–সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত জামান ময়মনসিংহ শহরের মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা। তিনি প্রাইভেট কার কেনাবেচা ও ভাড়া দেওয়ার ব্যবসা করতেন।

নিহত জামানের চাচাতো ভাই মো. সাদেক হোসেন প্রথম আলোকে বলেন, সন্ধ্যার দিকে জামান তাঁর সাত বছর বয়সী মেয়ে আদিবাকে নিয়ে বাজারে যান। মেয়েকে ফল কিনে দিয়ে একটি জুতার দোকান থেকে জুতা কেনেন। পরে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা হন।সাদেক বলেন, মজিদ মার্কেটের একটু সামনে কমিউনিটি ক্লিনিক–সংলগ্ন সড়কে পৌঁছালে কয়েকজন জামানের পথ রোধ করেন। এ সময় তাঁরা জামানের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

এ সময় ছোট্ট মেয়ে সঙ্গে থাকায় নিজেকে রক্ষা করতে পারেননি তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন