advertisement

আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ

আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ
জয় শাহ
ফটো কার্ড প্রিন্ট

প্রতিদ্বন্দ্বিতার আঁচ ছিল না, প্রতিদ্বন্দ্বিতা হয়ওনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর দ্বিতীয় মেয়াদে তাঁর পুনর্নিয়োগ চূড়ান্ত হয়েছে। আগামী ২০৩০ সালের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ।

দায়িত্ব বুঝে নেন একই বছরের ডিসেম্বরে।আইসিসি চেয়ারম্যান হওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব ছিলেন জয় শাহ। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে।দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জয় শাহ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের এবং একই সঙ্গে দায়িত্বের।

বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্যদের সঙ্গে কাজ করে যাওয়ার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’ভারতকে আইসিসি কেন কিছু বলতে পারে নাক্রিকেটের জন্য সামনের সময়টাকে গুরুত্বপূর্ণ মনে করছেন জয় শাহ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

একটু বল ছুঁয়ে দেখতে ফিরেছিলেন রোনালদিনিও একটু বল ছুঁয়ে দেখতে ফিরেছিলেন রোনালদিনিও একটি ভাইরাল ভিডিও ক্লিপ এবং ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া একটি ভাইরাল ভিডিও ক্লিপ এবং ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া অভিষেকেই গোল্ডেন ডাক: মাহফিজুলকে স্ট্রাইক দেওয়ার কারণ জানালেন তানজিদ অভিষেকেই গোল্ডেন ডাক: মাহফিজুলকে স্ট্রাইক দেওয়ার কারণ জানালেন তানজিদ ভারতীয় ক্রিকেটে শেবাগ–দ্রাবিড় জুটি ২.০ ভারতীয় ক্রিকেটে শেবাগ–দ্রাবিড় জুটি ২.০ ডেনমার্কের সামাদ যেভাবে বাংলাদেশের স্বপ্ন ভেঙে পাকিস্তানের নায়ক ডেনমার্কের সামাদ যেভাবে বাংলাদেশের স্বপ্ন ভেঙে পাকিস্তানের নায়ক
advertisement

মনোক্রোম লুকে আধুনিক আভিজাত্য ছড়ালেন নুসরাত ফারিয়া

মনোক্রোম লুকে আধুনিক আভিজাত্য ছড়ালেন নুসরাত ফারিয়া

আড়ম্বর ছাড়াও যে রং, নকশা ও অনুষঙ্গের সঠিক সমন্বয়ে আকর্ষণীয় হয়ে ওঠা যায়, নুসরাত ফারিয়ার সাজ যেন তারই উদাহরণ। সম্প্রতি রাজধানীর একটি ক্যাফেতে উদ্বোধনী অনুষ্ঠানে স্নিগ্ধ অথচ আধুনিক সাজে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।ফ্যাশনে চোখে পড়ার জন্য সব সময় জমকালো আয়োজনের প্রয়োজন হয় না। রং, নকশা আর অনুষঙ্গের পরিমিত সমন্বয়েই ফুটে উঠতে পারে আভিজাত্য।

সম্প্রতি রাজধানীর একটি ক্যাফে উদ্বোধনী অনুষ্ঠানে এমনই এক স্নিগ্ধ অথচ মডার্ন লুকে হাজির হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।প্যাস্টেল নীল আউটফিট, ঝলমলে জুয়েলারি আর মিনিমাল গ্ল্যামারাস মেকআপে তাঁর পুরো সাজে ছিল আলাদা আবেদন।অনুষ্ঠানের জন্য নুসরাত বেছে নিয়েছিলেন হালকা আকাশি নীল বা বেবি ব্লু রঙের একটি কো-অর্ড সেট। ফুলহাতা আর আকর্ষণীয় কলারের টপটির নকশায় ছিল র‍্যাপ স্টাইলের ছোঁয়া।

সামনের দিকে আড়াআড়ি ভাঁজ ও কোমরের কাছে হালকা কুঁচি পোশাকটিতে এনেছে বৈচিত্র্য।এর সঙ্গে পরেছিলেন একই রঙের হাই-ওয়েস্টেড ওয়াইড লেগ ট্রাউজার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আর্মি আইবিএর আয়োজনে সাভার বন্ধুসভা

আর্মি আইবিএর আয়োজনে সাভার বন্ধুসভা
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিকের সঙ্গে সাভার বন্ধুসভার বন্ধুরা

আর্মি আইবিএ লিটারেচার অ্যান্ড ডিবেটিং ক্লাবের ন্যাশনাল ইভেন্টে কমিউনিটি পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছে সাভার বন্ধুসভা। ১৪ নভেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে বন্ধুরা সদস্য সংগ্রহ, সাহিত্য ও বিতর্কচর্চার প্রসার এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।সাভার বন্ধুসভার পক্ষ থেকে একটি বিশেষ স্টল স্থাপন করা হয়।

স্টলটির মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের প্রথম আলো বন্ধুসভার কার্যক্রম, সামাজিক উদ্যোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে পরিচালিত হয় বিশেষ সদস্য নিবন্ধন ক্যাম্পেইন।

এর মাধ্যমে তরুণদের স্বেচ্ছাসেবামূলক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক আর্মি আইবিএ লিটারেচার অ্যান্ড ডিবেটিং ক্লাবের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাড়ি পরিষ্কার করতে গিয়ে উল্টো বিষাক্ত করে তুলছেন না তো? বিশেষজ্ঞরা কী করেন?

বাড়ি পরিষ্কার করতে গিয়ে উল্টো বিষাক্ত করে তুলছেন না তো? বিশেষজ্ঞরা কী করেন?
অনেক পরিষ্কারক পণ্যে এমন সব রাসায়নিক থাকে, যা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর

ঘর পরিষ্কারের স্প্রে বা জীবাণুনাশকের কড়া রাসায়নিক ফুসফুসের বড় ক্ষতি করতে পারে। অনেক সময় বাসা পরিষ্কারের ক্লিনার বা এয়ার ফ্রেশনার থেকেও ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়ে, বাড়ায় কাশি ও শ্বাসকষ্ট। তাই অতিরিক্ত সুগন্ধি ও রাসায়নিক ব্যবহার না করে, পরিমিত উপায়ে ঘর পরিষ্কার রাখা জরুরি। আর ঘরে সব সময় হাওয়া চলাচলের ব্যবস্থা রাখতে হবে।সারা দিন অফিস বা বাইরে ঘোরাঘুরি শেষে যখন বাড়ি ফেরেন, তখন নিজের ঘরটাকেই মনে হয় সবচেয়ে নিরাপদ।

কিন্তু কখনো ভেবে দেখেছেন কী, নিজের বাসা ভেতর থেকে ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছে কি না? বাইরের বাতাসের দূষণের কথা আমরা প্রায়ই খবরের দেখি। কিন্তু আমাদের ঘরের ভেতরের বাতাস যে বাইরের চেয়েও বেশি দূষিত হতে পারে, তা কি জানেন? আমাদের শহরের ঘরবাড়িগুলো সাধারণত কেমন হয়? সারা দিন ফ্ল্যাট বা ঘরের দরজা-জানালা প্রায় বন্ধ থাকে। এসি বা ফ্যানের বাতাসে ঘর ঠান্ডা রাখা হয়।

এ ছাড়া ঘরের মেঝে পরিষ্কার করার ক্লিনার, মশা তাড়ানোর কয়েল বা স্প্রে, প্লাস্টিকের জিনিসপত্র ও এয়ার ফ্রেশনারের মতো নানা জিনিস ব্যবহার করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন