advertisement

রোহিঙ্গা ক্যাম্পের পাশে মিললো অজ্ঞাত নারীর মরদেহ

রোহিঙ্গা ক্যাম্পের পাশে মিললো অজ্ঞাত নারীর মরদেহ
ফটো কার্ড প্রিন্ট
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ৩২ বছরের দখলদারত্বের অবসান, উদ্ধার ৫০ কোটি টাকার জমি ৩২ বছরের দখলদারত্বের অবসান, উদ্ধার ৫০ কোটি টাকার জমি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে যে পথে শোভা পেত জারুল-কৃষ্ণচূড়া, এখন সেখানে শূন্যতা যে পথে শোভা পেত জারুল-কৃষ্ণচূড়া, এখন সেখানে শূন্যতা সোনার দাম কেন ওঠানামা করে সোনার দাম কেন ওঠানামা করে
advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে
নারীদের এআই-সংক্রান্ত দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানো জরুরি।

একই পদে চাকরির জন্য আবেদন করেছেন একজন নারী ও একজন পুরুষ। তাঁদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতাও সমান। বেতনের জন্য কত টাকা চাওয়া উচিত, তা জানতে দুজনই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের পরামর্শ চাইলেন। কিন্তু এআই তাঁদের একই পরামর্শ না দিয়ে নারীকে পুরুষের তুলনায় অনেক কম বেতন দাবি করতে বলল।এটি কোনো কাল্পনিক ঘটনা নয়।

২০২৫ সালে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, একই যোগ্যতার নারী ও পুরুষকে বেতন নিয়ে দর-কষাকষির ক্ষেত্রে এআই ভিন্ন পরামর্শ দিচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষায় ব্যবহৃত একাধিক এআই মডেল নারীদের ধারাবাহিকভাবে কম বেতন দাবি করতে বলেছে। অনেক ক্ষেত্রে এই ব্যবধান ছিল প্রায় ১০ শতাংশ।এই উদাহরণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে।

যে প্রযুক্তিকে আমরা নিরপেক্ষ, তথ্যনির্ভর ও দক্ষ বলে মনে করছি, সেটিই যদি নারীর প্রতি বিদ্যমান বৈষম্যকে আরও বাড়িয়ে দেয়, তাহলে কর্মক্ষেত্রে নারীর সমান অধিকার প্রতিষ্ঠার ভবিষ্যৎ কী হবে?এআই সাম্রাজ্য: এক নতুন বিশ্বব্যবস্থার উত্থান ও পতনসম্প্রতি যুক্তরাজ্যের নারী অধিকারবিষয়ক সংগঠন ফসেট সোসাইটি প্রকাশিত ‘ক্যান উই অ্যাফোর্ড টু অটোমেট জেন্ডার ইনইকুয়ালিটি?’ শীর্ষক শ্বেতপত্রে এই উদ্বেগ উঠে এসেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয়

ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয়
সামরিন কৌর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ক্রিকেট মাঠে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য তিনি যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। অথচ জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তে নিজেই নাকি বেশ নার্ভাস ছিলেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রেমিকা সামরিন কৌরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। এবার সেই সামরিনের সমর্থনকেই নিজের মাঠের পারফরম্যান্সের অন্যতম অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করলেন এই ক্রিকেটার।

গতকাল রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ২২ রানের জয় পেয়েছে ভারত। এই জয়ের মধ্য দিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। ম্যাচে বল হাতে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন আর্শদীপ। তাঁর পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পান ম্যাচসেরার পুরস্কার। পুরস্কার গ্রহণের পর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়েন আর্শদীপ।

তখনই হবু স্ত্রী সামরিনের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জে সাঁজোয়া যান ও ‘বডি–ওর্ন ক্যামেরা’ নিয়ে বিজিবির টহল

গোপালগঞ্জে সাঁজোয়া যান ও ‘বডি–ওর্ন ক্যামেরা’ নিয়ে বিজিবির টহল
সাঁজোয়া যান (এপিসি) নিয়ে বিজিবির টহল। আজ সোমবার সকালে গোপালগঞ্জ শহরে

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সোমবার সকাল থেকে গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের টহল চলছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনার সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের কোনো মহড়া দুপুর পর্যন্ত দেখা যায়নি।বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও প্রয়োজনীয় দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।বিজিবি জানিয়েছে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে মোতায়েনকৃত সর্বোচ্চসংখ্যক সদস্যের সঙ্গে বডি–ওর্ন (শরীরে সংযুক্ত) ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন