আর্মি আইবিএ লিটারেচার অ্যান্ড ডিবেটিং ক্লাবের ন্যাশনাল ইভেন্টে কমিউনিটি পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছে সাভার বন্ধুসভা। ১৪ নভেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে বন্ধুরা সদস্য সংগ্রহ, সাহিত্য ও বিতর্কচর্চার প্রসার এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।সাভার বন্ধুসভার পক্ষ থেকে একটি বিশেষ স্টল স্থাপন করা হয়।
স্টলটির মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের প্রথম আলো বন্ধুসভার কার্যক্রম, সামাজিক উদ্যোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে পরিচালিত হয় বিশেষ সদস্য নিবন্ধন ক্যাম্পেইন।
এর মাধ্যমে তরুণদের স্বেচ্ছাসেবামূলক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক আর্মি আইবিএ লিটারেচার অ্যান্ড ডিবেটিং ক্লাবের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র: প্রথম আলো

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে
গোপালগঞ্জে সাঁজোয়া যান ও ‘বডি–ওর্ন ক্যামেরা’ নিয়ে বিজিবির টহল
গোপালগঞ্জে আ.লীগ অরাজকতা তৈরির চেষ্টা করলে কঠোর হবে সরকার
২৬ দিনে এজেআর কুরিয়ারে ২০ বার হামলা, আবারও গাড়ি-গুদামে আগুন
নেকটার গ্রেড-৭ ও ৯-এ নেবে ১৪ জন, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন