advertisement

ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স

ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স
সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফরহানুল গনি চৌধুরী
ফটো কার্ড প্রিন্ট

দেশের ব্যাংক খাত থেকে যেভাবে অর্থ বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে, বিশ্বে এমন নজির বিরল। এমনকি ব্যাংক খাত থেকে অর্থ পাচারের ঘটনায় বাংলাদেশ বিশ্বে শীর্ষেও থাকতে পারে বলে মন্তব্য করেছেন পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী। আজ সোমবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরহানুল গনি চৌধুরী এ কথা বলেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে ফরহানুল গনি চৌধুরী বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে দীর্ঘ আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে। এ প্রক্রিয়ায় পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ পুনরুদ্ধারে তিন থেকে পাঁচ বছর লাগতে পারে।

পাচার হওয়া অর্থ কোন দেশে, কার কাছে এবং কীভাবে স্থানান্তর করা হয়েছে, তা শনাক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আদালতে প্রমাণ করতে হবে যে এসব সম্পদ অবৈধ।ব্যাংকগুলো যে অর্থ হারিয়েছে, তা উদ্ধারে তাদের সামনে রেখেই দেওয়ানি পথে এগোচ্ছে টাস্কফোর্স।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাজনৈতিক দুর্যোগের সতর্কবার্তা কি সরকার শুনতে পাচ্ছে রাজনৈতিক দুর্যোগের সতর্কবার্তা কি সরকার শুনতে পাচ্ছে সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (চতুর্থ কিস্তি) সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (চতুর্থ কিস্তি) গোপালগঞ্জে লগি-বইঠা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মহড়া গোপালগঞ্জে লগি-বইঠা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মহড়া গোপালগঞ্জে লগি-বইঠা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মহড়া গোপালগঞ্জে লগি-বইঠা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মহড়া রেট্রো লুকে সাবিলা, দেখুন ৭টি ছবি রেট্রো লুকে সাবিলা, দেখুন ৭টি ছবি
advertisement

রাজনৈতিক দুর্যোগের সতর্কবার্তা কি সরকার শুনতে পাচ্ছে

রাজনৈতিক দুর্যোগের সতর্কবার্তা কি সরকার শুনতে পাচ্ছে
লাঠিসোঁটা, লগি–বইঠা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। রোববার দুপুরে গোপালগঞ্জ শহরে

‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন’ ঘোষণাটিকে এখন আর আবেগপ্রবণ আকাঙ্ক্ষা বলার সুযোগ নেই। এটি একটি টেক্সট। সাবটেক্সটও এখন প্রতিষ্ঠিত। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ককটেলের বিস্ফোরণ, পার্ক করা বাসে আগুন, ভোরের সড়ক অবরোধ, আর নিষিদ্ধ সংগঠনটির ঝটিকা মিছিল এখন নিত্যদিনের ঘটনা। ফরিদপুরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মরেছেন বাসচালক কালাচাঁদ শেখ। নেত্রকোনায় ট্রেনের বগিতে আগুন। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ।

রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার। গোপালগঞ্জে পুলিশের গাড়ি উল্টে পুড়েছে। এগুলো সবই মূল টেক্সটের সাবটেক্সট। পাঠোদ্ধার করলে মর্মকথা—একটি রাজনৈতিক দুর্যোগ আসন্ন। এই সময়ে কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজা খুবই দরকার।৫ আগস্ট ২০২৪: আওয়ামী লীগ শাসনের পতন কেন ঘটলআওয়ামী লীগ দুই বছরে কতটা বদলালতৃতীয় কোনো পক্ষ গোয়েন্দা সংস্থাগুলোর সক্ষমতা যাচাই করছে না তো?‘টেস্ট কেস’ ধারণাটি মাথায় রাখা দরকার।

রাজনৈতিক সমাজবিজ্ঞানে সামরিক শাসন ও বিদ্রোহ-বিষয়ক আলাপে ‘প্রোবিং’ এবং ‘রিকনেসান্স বাই ফায়ার’ (রেকি করা) ধরনের কয়েকটি ধারণা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (চতুর্থ কিস্তি)

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (চতুর্থ কিস্তি)
রাধিকামোহন মৈত্র, রাজশাহীর অলকা সিনেমা হল ও ললিতনগর রেলস্টেশনের ছবি অবলম্বনে

রাধিকামোহন মৈত্রর জন্ম রাজশাহীর তানোরের তালন্দ জমিদারবাড়িতে ১৯১৭ সালে। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এই প্রাজ্ঞ সাধক আচার্য হিসেবে পরিচিত। তাঁর জীবন, জ্ঞানচর্চা, সংগীতসাধনা, উত্তরাধিকারসহ নানা দিক নিয়ে কথা বলেছেন তাঁর জীবনীকার ও শিষ্য, প্রখ্যাত সরোদবাদক সোমজিৎ দাশগুপ্ত। আজ সেই কথোপকথনের চতুর্থ কিস্তি পাঠকের জন্য তুলে ধরা হলো।

সাক্ষাৎকারটি নিয়েছেন খান মো. রবিউল আলমওস্তাদ মোহাম্মদ আমীর খাঁ কীভাবে ওনাদের বাড়িতে এলেন?সোমজিৎ দাশগুপ্ত: এ প্রসঙ্গে কথা বলতে গেলে শীতল চন্দ্র মুখোপাধ্যায়ের নাম চলে আসে। শীতল চন্দ্র মুখোপাধ্যায়ের আমীর খাঁর বন্ধু ছিলেন। আবার শীতল চন্দ্র মুখোপাধ্যায় আমীর খাঁর কাছে শিখেছেনও। শীতল চন্দ্র মুখোপাধ্যায় সেই যুগে বাংলায় এবং ভারতবর্ষে একজন উচ্চ স্তরের এসরাজ, দিলরুবা, ময়ূরবীণার বাদক ছিলেন।

বিষ্ণুপুর ঘরানার দিক থেকে ওনার প্রাথমিক শিক্ষা ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভাবুক সম্রাট

ভাবুক সম্রাট

মামা, ভাড়া একদম ২০০ টাকা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন