‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন’ ঘোষণাটিকে এখন আর আবেগপ্রবণ আকাঙ্ক্ষা বলার সুযোগ নেই। এটি একটি টেক্সট। সাবটেক্সটও এখন প্রতিষ্ঠিত। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ককটেলের বিস্ফোরণ, পার্ক করা বাসে আগুন, ভোরের সড়ক অবরোধ, আর নিষিদ্ধ সংগঠনটির ঝটিকা মিছিল এখন নিত্যদিনের ঘটনা। ফরিদপুরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মরেছেন বাসচালক কালাচাঁদ শেখ। নেত্রকোনায় ট্রেনের বগিতে আগুন। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ।
রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার। গোপালগঞ্জে পুলিশের গাড়ি উল্টে পুড়েছে। এগুলো সবই মূল টেক্সটের সাবটেক্সট। পাঠোদ্ধার করলে মর্মকথা—একটি রাজনৈতিক দুর্যোগ আসন্ন। এই সময়ে কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজা খুবই দরকার।৫ আগস্ট ২০২৪: আওয়ামী লীগ শাসনের পতন কেন ঘটলআওয়ামী লীগ দুই বছরে কতটা বদলালতৃতীয় কোনো পক্ষ গোয়েন্দা সংস্থাগুলোর সক্ষমতা যাচাই করছে না তো?‘টেস্ট কেস’ ধারণাটি মাথায় রাখা দরকার।
রাজনৈতিক সমাজবিজ্ঞানে সামরিক শাসন ও বিদ্রোহ-বিষয়ক আলাপে ‘প্রোবিং’ এবং ‘রিকনেসান্স বাই ফায়ার’ (রেকি করা) ধরনের কয়েকটি ধারণা রয়েছে।
সূত্র: প্রথম আলো

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (চতুর্থ কিস্তি)
গোপালগঞ্জে লগি-বইঠা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মহড়া
গোপালগঞ্জে লগি-বইঠা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মহড়া
রেট্রো লুকে সাবিলা, দেখুন ৭টি ছবি
পোশাক পছন্দ করার আগে মুমিন যে ৬ কথা মনে রাখেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন