ভারতের গুজরাট রাজ্যের আলোচিত বিলকিস বানু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামির সাজা স্থগিত করে তাঁদের জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট।আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, আসামিরা ইতিমধ্যে ১৭ বছরের বেশি সময় কারাভোগ করেছেন এবং তাঁদের আপিলে তথ্যগত ও আইনগত কিছু বিষয় বিবেচনার দাবি রাখে।২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় ২১ বছর বয়সী বিলকিস বানু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। তখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
সে সময় তাঁর তিন বছর বয়সী কন্যাসন্তানসহ পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়েছিল।গত ২৮ অক্টোবর দেওয়া এক আদেশে সুপ্রিম কোর্ট বিপিনচাঁদ যোশী ও প্রদীপ মোধিয়া নামের ওই দুই আসামিকে জামিনের আদেশ দেন। ২০১৭ সালের মে মাসে বোম্বে হাইকোর্ট তাঁদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছিলেন।
হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে তাঁরা সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন।জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্টের বিচারকদের বেঞ্চ এ বিষয়টিও বিবেচনায় নিয়েছেন, আবেদনকারীদের একজন, অর্থাৎ বিপিনচাঁদ যোশী গুরুতর শারীরিক প্রতিবন্ধী।শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অপরাধের ভয়াবহতা এবং বিচারিক আদালত ও হাইকোর্টের অভিন্ন রায়ের কথা উল্লেখ করে জামিন আবেদনের বিরোধিতা করেন।তবে আসামিপক্ষের আইনজীবী আদালতে বলেন, প্রাথমিক এফআইআরে জামিন আবেদনকারীদের একজনের নামই ছিল না।
সূত্র: প্রথম আলো

ইরানে ক্ষমতা বদলাতে গিয়ে কেন বিপাকে ট্রাম্প ও নেতানিয়াহু
ইরানে ক্ষমতা বদলাতে গিয়ে কেন বিপাকে ট্রাম্প ও নেতানিয়াহু
এসআইআরের ফাঁদে এবার খোদ উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী
ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আরব নেতা আহমেদ তিবি
ট্রেন দুর্ঘটনায় ব্যস্ত পুলিশ, সেই সুযোগে স্পেনে দুর্ধর্ষ স্বর্ণ ডাকাতি!

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন