advertisement

সাত রঙে মনে ছবি এঁকেছি

সাত রঙে মনে ছবি এঁকেছি
অলকরণ: মাসুক হেলাল
ফটো কার্ড প্রিন্ট

সেদিন ছিল একটু গরম। সান ডিয়াগোর আবহাওয়ার সঙ্গে মানায় না। বিকেলের দিকেও গরম তেমন কমেনি, তবু আমি ডাউন টাউনে বৃষ্টির জন্মদিনে যাচ্ছি। বিকেলের আলোয় প্রাণবন্ত একটা সময় তখন ফ্রি ওয়েতে। ডাউন টাউনে খুব একটা আসতে চাই না। কারণ, গাড়ির পার্কিং খুঁজে পাওয়া কষ্টকর। তবে বৃষ্টির বাসার নিচে গাড়ি পার্কিং পেলাম সহজে। রোববার হওয়ায় সুবিধা হয়েছে একটু। ওর জন্মদিন বাসায় নিচে কাচঘেরা হলে।

পার্টি রুমটায় গোলাপি চেরি ব্লসমের সাজসজ্জা, কাগজের লাইট—সবকিছু মিলিয়ে একজন রাজকন্যার জন্মদিনের জন্য পারফেক্ট। অ্যাপিটাইজার কর্নারে গিয়ে শিঙাড়া আর চা নিয়ে গেলাম সোফার দিকে। দেখি চা হাতে উদাস চোখে বাইরের ট্রাফিক দেখছে এক মেয়ে। একমাথা কোঁকড়া চুল, চোখে একরাশ স্বপ্ন। বসলাম ওর পাশে। বলল, ওর নাম অনঘ। ভীষণ কাব্যিক নাম। ওর মা রেখেছেন।

কথায় কথায় জানলাম ওর হাবি নামকরা এক ইউনিভার্সিটিতে পিএইচডি করছে আর অনঘ আপাতত দেশে নিজের বিজনেস করছে, মায়ের জন্য দেশে আসে–যায়।জিজ্ঞাসা করলাম, কিসের বিজনেস তোমার?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইসরায়েলের নতুন সরকারে থাকতে প্রয়োজনে উগ্রপন্থী বেন গভিরকে বাদ দিতে পারেন নেতানিয়াহু ইসরায়েলের নতুন সরকারে থাকতে প্রয়োজনে উগ্রপন্থী বেন গভিরকে বাদ দিতে পারেন নেতানিয়াহু ইরানে ক্ষমতা বদলাতে গিয়ে কেন বিপাকে ট্রাম্প ও নেতানিয়াহু ইরানে ক্ষমতা বদলাতে গিয়ে কেন বিপাকে ট্রাম্প ও নেতানিয়াহু ইরানে ক্ষমতা বদলাতে গিয়ে কেন বিপাকে ট্রাম্প ও নেতানিয়াহু ইরানে ক্ষমতা বদলাতে গিয়ে কেন বিপাকে ট্রাম্প ও নেতানিয়াহু এসআইআরের ফাঁদে এবার খোদ উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী এসআইআরের ফাঁদে এবার খোদ উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী ভারতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার বিলকিস বানুর মামলার দুই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির জামিন ভারতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার বিলকিস বানুর মামলার দুই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির জাম...
advertisement

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা
বাসদ–মার্ক্সবাদীর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশনের প্রতিনিধি সভা শেষে সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ দলটির নবনির্বাচিত ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। পল্টন, ঢাকা। ১৩ নভেম্বর ২০২৬

বামপন্থী রাজনৈতিক দল বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ রানা।গত শুক্রবার ঢাকায় দলটির তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। এরপর ১৫ ও ১৬ নভেম্বর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে কনভেনশনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকেই নতুন কমিটি ঘোষণা করা হয়।

পরে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।গঠিত ১৩ সদস্যের কমিটির অন্য ১২ সদস্য হলেন—জয়দীপ ভট্টাচার্য, শফিউদ্দিন কবির আবিদ, সীমা দত্ত, মাসুদ রেজা, তসলিমা আক্তার বিউটি, ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, আসমা আক্তার, আহসানুল আরেফিন, রাজু আহমেদ, রাশেদ শাহরিয়ার, নিলুফার ইয়াসমিন ও বিটুল তালুকদার।নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা ২০২২ সালের ১৯ মার্চ থেকে দলটির কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি বাসদ–মার্ক্সবাদীর ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।২০১৩ সালের এপ্রিলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ভেঙে বাসদ–মার্ক্সবাদী গঠিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংসদে সমালোচনার পর জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট

সংসদে সমালোচনার পর জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিস্তারিত ভিডিওতে..

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রবীন্দ্রসরোবরে নাচ–গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব

রবীন্দ্রসরোবরে নাচ–গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব
বাদ্যযন্ত্রের তালে ও গানের ছন্দে দলবদ্ধ নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। রাজধানীর রবীন্দ্রসরোবর। ১৬ নভেম্বর

শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে হেমন্ত। নতুন ধান ঘরে তোলার উৎসব নবান্ন ঘিরে সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ছিল উৎসবের আমেজ। গান, নাচ, আবৃত্তি আর পিঠাপুলির আয়োজনে উদ্‌যাপিত হয় ‘২৮তম জাতীয় নবান্ন উৎসব’।পয়লা অগ্রহায়ণ সকাল সাড়ে সাতটায় শিল্পী হাসান আলীর বাঁশির সুরের মূর্ছনার মধ্য দিয়ে এবারের উৎসবের পর্দা ওঠে।

জাতীয় নবান্ন উৎসব উদ্‌যাপন পর্ষদের আয়োজনে উৎসবের সকালের পর্ব চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত; আর বিকেলের পর্ব ছিল বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।উদ্বোধনী বাঁশির সুরের পর সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করে শিশু সংগঠন ‘মেঠোকুঁড়ি স্কুল’।

পরে একে একে দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুরবিহার, ফোক বাংলা ইনস্টিটিউট ও নির্ঝরিণী একাডেমি।সকালের অধিবেশনে একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, ইয়াসমিন মুস্তারী, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায় ও নবনীতা জাইদ চৌধুরী।নৃত্যের ছন্দে দর্শকদের মাতিয়ে তোলেন দলীয় নৃত্যশিল্পীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন