পর্দায় তিনি ছিলেন ঠান্ডা মাথার, হিসাবি ও দূরদর্শী এক মাদকসম্রাট। রাজনীতিবিদদের সঙ্গে সখ্য, প্রশাসনের ভেতরে যোগাযোগ, প্রতিদ্বন্দ্বীদের নিয়ন্ত্রণ আর বিশাল মাদক সাম্রাজ্য—সবকিছুই যেন তাঁর হাতের মুঠোয়। চরিত্রটি এতটাই প্রভাবশালী যে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘নারকোস: মেক্সিকো’র অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিলেন তিনি। অথচ এই চরিত্রের পেছনের মানুষটির জীবনের শেষ অধ্যায় কেটেছে কারাগারে। তিনি মিগেল আনহেল ফেলিক্স গায়ার্দো।
মেক্সিকোর কুখ্যাত গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতাদের একজন। অপরাধজগতে পরিচিত ছিলেন ‘এল জেফে দে জেফেস’ নামে, যার অর্থ ‘বসদের বস’। দীর্ঘ ৩৭ বছর কারাবন্দী থাকার পর ১৫ নভেম্বর ৮০ বছর বয়সে মারা গেছেন তিনি। অসুস্থ অবস্থায় কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর একাধিক অঙ্গ বিকল হয়ে তাঁর মৃত্যু হয়। গায়ার্দোর মৃত্যুর খবর প্রকাশের পর আবার আলোচনায় এসেছে নেটফ্লিক্সের ‘নারকোস: মেক্সিকো’।
কারণ, বাস্তবের এই মাদকসম্রাটকে পর্দায় তুলে ধরেছিলেন মেক্সিকান অভিনেতা দিয়েগো লুনা।
সূত্র: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৮
ডুপার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার...
সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই আকৃতির
একটি ভালো কাজে সেরা দশ ২০২৬

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন