বাংলাদেশের বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ একটি অংশ বেনারসি শাড়ি। মিরপুরের বেনারসিপল্লিতে কয়েক প্রজন্ম ধরে তাঁতে বোনা হচ্ছে নকশাদার এসব শাড়ি। সুতা, রং ও নকশার নিপুণ সমন্বয়ে তৈরি প্রতিটি শাড়ির সঙ্গে জড়িয়ে আছে কারিগরদের শ্রম, দক্ষতা এবং দীর্ঘদিনের বুননশিল্পের ঐতিহ্য। একটি শাড়ি তৈরি করতে ১০ থেকে ১৫ দিন সময় লাগে। অথচ এত দীর্ঘ শ্রমের বিনিময়ে একজন কারিগর মজুরি পান মাত্র ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা।
দীর্ঘ শ্রমের তুলনায় মজুরি কম হওয়ায় এ পেশার প্রতি আগ্রহ হারাচ্ছেন অনেক কারিগর, কমছে নতুন প্রজন্মের আগ্রহও।চরকা ঘুরিয়ে বেনারসি শাড়ি তৈরির সুতা প্রস্তুত করছেন এক কারিগরবেনারসি শাড়ির সুতি তৈরি করা হচ্ছে সারি সারি তাঁতে চলছে বেনারসি শাড়ি তৈরির কাজ সুতা, রং ও নকশার নিপুণ সমন্বয়ে তৈরি এক একটি শাড়ি বেনারসি শাড়ি তৈরিতে ব্যবহার করা হয় বিশেষ নকশার ছক।
সেই ছক অনুসরণ করেই তাঁতে ফুটিয়ে তোলা হয় শাড়ির কারুকাজ বেনারসি শাড়ি তৈরির তাঁতে ব্যবহৃত হচ্ছে কাঠের মাকু।
সূত্র: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৮
ডুপার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার...
সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই আকৃতির
একটি ভালো কাজে সেরা দশ ২০২৬

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন