advertisement

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপির সংঘর্ষ, চিকিৎসাধীন ৫

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপির সংঘর্ষ, চিকিৎসাধীন ৫
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৮ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৮ ডুপার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ ডুপার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার... সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই আকৃতির একটি ভালো কাজে সেরা দশ ২০২৬ একটি ভালো কাজে সেরা দশ ২০২৬
advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৮।

আবেদনের শেষ তারিখ ১ ডিসেম্বর ২০২৬।চাকরির বিবরণ ১. বিভাগ: আইন বিভাগপদের নাম ও পদসংখ্যা: প্রভাষক (৩)২. বিভাগ: অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগপদের নাম ও পদসংখ্যা: প্রভাষক (৩)আইটি পেশাজীবীদের জন্য বিশ্ববাজারে নতুন সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে ৩. বিভাগ: সমাজবিজ্ঞান বিভাগপদের নাম ও পদসংখ্যা: ১. সহকারী অধ্যাপক/ প্রভাষক (৭)২. প্রভাষক (১)৪. বিভাগ: মনোবিজ্ঞান বিভাগপদের নাম ও পদসংখ্যা: ১. সহকারী অধ্যাপক/ প্রভাষক (৩)২. প্রভাষক (১)বেতন স্কেলসহকারী অধ্যাপক: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।প্রভাষক: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।আবেদনের নিয়মপ্রথমে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদনের পর ছয় সেট দরখাস্ত ‘এ এইচ এম আসলাম হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত); বরাবর পৌঁছাতে হবে।বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানিআবেদনের শেষ তারিখ১ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।বিশেষ নির্দেশনা১৬ আগস্ট ২০২৩ তারিখের বিজ্ঞপ্তি মোতাবেক যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডুপার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ

ডুপার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ

ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপা) উপদেষ্টা পর্ষদ ও ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (১৫ নভেম্বর, ২০২৬) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সভায় ডুপার সাংগঠনিক কার্যক্রম, কৌশলগত পরিকল্পনা, মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ এবং অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।ডুপার প্রেসিডেন্ট ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব ও সরকারের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর।

সভায় বক্তব্য দেন অধ্যাপক আহমেদ শফিকুল হক, অধ্যাপক হাবিব জাফরুল্লাহ, অধ্যাপক মোবাশ্বের মোনেম, ফজলুল করিম আবিদ, মো. আবুল কালাম, শেখ রাফেজ আহমেদ, অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান (সদস্য, পাবলিক সার্ভিস কমিশন), এ কে এম আফতাব হোসেন প্রামাণিক (সদস্য, পাবলিক সার্ভিস কমিশন), কবিরুল ইজদানী খান, নাজনীন খালেক সুপ্তি, রিজওয়ান খায়ের, নাঈম আহমেদ ও মো. আবু তাহের প্রমুখ।সভায় ডুপার সহসভাপতি ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (সচিব) মো. বাবুল মিঞা, সাবেক রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, ফরহাদ জেসমিন লিটি এবং যুগ্মমহাসচিব রিয়াসাত আল ওয়াসিফসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দক্ষিণ কোরিয়ায় পড়তে আসার আগে নতুন শিক্ষার্থীদের জন্য কিছু বাস্তব পরামর্শ

দক্ষিণ কোরিয়ায় পড়তে আসার আগে নতুন শিক্ষার্থীদের জন্য কিছু বাস্তব পরামর্শ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মাত্র ৫ লাখ টাকায় কোরিয়ায় উচ্চশিক্ষা’ এমন চটকদার বিজ্ঞাপন দেখে অনেকেই হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ভাবেন, কোরিয়ায় পৌঁছাতে পারলেই হয়তো জীবন বদলে যাবে, শুরু হবে লাখ টাকা আয়ের সুযোগ। কিন্তু বাস্তবতা সব সময় এতটা সহজ নয়!দক্ষিণ কোরিয়ায় প্রায় তিন বছর থাকার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, এখানে আসার আগে কয়েকটি বিষয় ভালোভাবে জেনে রাখা জরুরি।

বিশেষ করে যাঁরা ২০২৭ সালে কিংবা তার পরবর্তী সময়ে পড়াশোনার জন্য কোরিয়ায় আসতে চান, তাঁদের জন্য নিজের অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ তুলে ধরছি—১. আসার আগেই কোরিয়ান ভাষা শিখুন—কোরিয়ায় আসার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোরিয়ান ভাষাকে। নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, বুসানে এমন অনেক শিক্ষার্থী আছেন, যাঁরা কোরিয়ায় আসার ছয় মাস কিংবা তারও বেশি সময় পার হওয়ার পরও একটি পার্টটাইম (খণ্ডকালীন) চাকরি খুঁজে পাননি।

এর পেছনে অন্যতম প্রধান কারণ কোরিয়ান ভাষায় দক্ষতার অভাব।বিশেষ করে আমাদের অনেকেই মধ্যবিত্ত পরিবারের সন্তান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন