advertisement

১০০ উপজেলা ও পৌরসভায় চেয়ারম্যান-মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১০০ উপজেলা ও পৌরসভায় চেয়ারম্যান-মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির
সারা দেশে ১০০টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন এনসিপির নেতারা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে
ফটো কার্ড প্রিন্ট

স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় ধাপে সারা দেশে ১০০টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সারোয়ার তুষার এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।প্রার্থীদের নাম ঘোষণা করে সারজিস আলম বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে সারা দেশে ৪ হাজার ৬০০ ইউনিয়নে এনসিপি-সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দলটির প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।সারজিস আলম আরও বলেন, বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের মতো ভোট চুরি করে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছেন। আগামীর বাংলাদেশে কেউ ভোট চুরি করে বা রাতের ভোটের মাধ্যমে চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হতে পারবেন না।

ভোটকেন্দ্রে একটি ভোটে হাত দিলে সেই হাত নিয়ে বাড়িতে না গিয়ে হাসপাতালে যেতে হবে।ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আরমান আলী খান, পীরগঞ্জ পৌরসভায় মো. আবুল হোসেন, নীলফামারী পৌরসভায় আবদুল মজিদ, সৈয়দপুর পৌরসভায় মো. জাবেদ আত্তারি, ডোমার পৌরসভায় আসিফ ইকবাল মাহমুদ, কিশোরগঞ্জ পৌরসভায় মো. আবদুল কাইয়ুম, কিশোরগঞ্জ সদর উপজেলায় মুকুল...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ মেয়ের নতুন লুক দেখে ফোন কেটে দিলেন সাই পল্লবীর মা মেয়ের নতুন লুক দেখে ফোন কেটে দিলেন সাই পল্লবীর মা গ্যাসের চুলায় অল্প উপকরণে ভাপা পিঠা বানাবেন যেভাবে গ্যাসের চুলায় অল্প উপকরণে ভাপা পিঠা বানাবেন যেভাবে স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১৫৩৭ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১৫৩৭
advertisement

উজিরপুরের ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

উজিরপুরের ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
বরিশালের উজিরপুর উপজেলার ইউএনও মোহাম্মদ আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার দুপুরে মহাসড়কের ইচলাদী এলাকায়

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী এলাকায় এ অবরোধ করা হয়।মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির কারণে মহাসড়কটির উভয় পাশের প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা পৌনে একটার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

একই দাবিতে বেলা দুইটার দিকে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন স্থানীয় বাসিন্দারা।এর আগে গতকাল সোমবার ইউএনও মোহাম্মদ আলী সুজাকে পটুয়াখালী সদরের ইউএনও হিসেবে বদলির আদেশ দেন বরিশাল বিভাগীয় কমিশনার। এ খবর ছড়িয়ে পড়লে ‘উজিরপুর উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আজ সকাল থেকে জড়ো হতে থাকেন স্থানীয় একাধিক বাসিন্দা।

একপর্যায়ে তাঁরা উপজেলার ইচলাদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর বসে বিক্ষোভ করেন।এ কর্মসূচির কারণে প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে মহাসড়কটি অবরুদ্ধ হয়ে পড়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ সদস্য, আটক করল বিজিবি

অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ সদস্য, আটক করল বিজিবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ সদস্য, আটক করল বিজিবি

অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ সদস্য, আটক করল বিজিবি

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/ostrsh-bangladeser-ovzntre-biesef-sdsz-atk-krl-bijibi

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন