advertisement

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
ফটো কার্ড প্রিন্ট
এ সুবিধা বিকন পিক পার্টনার্সের নেতৃত্বে সহজমোবাইলের বৃহত্তর সিরিজে অর্থায়নের অংশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ ওসমান ফারুকের পদত্যাগপত্র স্পিকার পান ১৫ নভেম্বর, কিশোরগঞ্জ–৩ আসন শূন্য ওসমান ফারুকের পদত্যাগপত্র স্পিকার পান ১৫ নভেম্বর, কিশোরগঞ্জ–৩ আসন শূন্য ‘চব্বিশ পরবর্তী বাংলাদেশে মওলানা ভাসানী নতুন করে প্রাসঙ্গিক’ ‘চব্বিশ পরবর্তী বাংলাদেশে মওলানা ভাসানী নতুন করে প্রাসঙ্গিক’ ছেলের বেতনে চলত সংসার, মৃত্যুতে দিশাহারা বাবা-মা ছেলের বেতনে চলত সংসার, মৃত্যুতে দিশাহারা বাবা-মা পলাতক আওয়ামী লীগ নেতাদের অবস্থান জানতে সাঈদ খোকনকে রিমান্ডে চায় পুলিশ পলাতক আওয়ামী লীগ নেতাদের অবস্থান জানতে সাঈদ খোকনকে রিমান্ডে চায় পুলিশ
advertisement

রংপুরকে উড়িয়ে জাতীয় লিগে খুলনার রেকর্ড অষ্টম শিরোপা

রংপুরকে উড়িয়ে জাতীয় লিগে খুলনার রেকর্ড অষ্টম শিরোপা
জাতীয় লিগ জয়ের পর খুলনার খেলোয়াড়দের সেলফি–উদ্‌যাপন

রেকর্ডটা এককভাবে নিজেদের করে নিতে শেষ ইনিংসে খুলনার দরকার ছিল ২০১ রান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রংপুরের বিপক্ষে লক্ষ্যটা ৪০.১ ওভারেই ১ উইকেট হারিয়ে ছুঁয়ে রেকর্ড অষ্টমবারের মতো জাতীয় ক্রিকেট লিগ জিতে নিয়েছে খুলনা। ৭ ম্যাচের ৪টিতেই জেতা খুলনা ২৮তম জাতীয় লিগ শেষ করল ৩৯ পয়েন্ট নিয়ে। ৩২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে সিলেট।জাতীয় লিগে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটা এককভাবে খুলনারই ছিল একসময়।

২০১৯–২০ মৌসুমে তারা সপ্তমবার চ্যাম্পিয়ন হয়ে ছয়বারের চ্যাম্পিয়ন রাজশাহীর রেকর্ড ভাঙে। পরে দুবার চ্যাম্পিয়ন হয়ে খুলনাকে ছুঁয়ে ফেলে ঢাকা বিভাগ। এবার আবার এগিয়ে গেল খুলনা।খুলনার প্রতিপক্ষ রংপুর আজ দিন শুরু করে ৯ উইকেটে ১৮৪ রান নিয়ে। দিনের দ্বিতীয় বলেই মিম মোসাদ্দেককে আজিজুল হাকিমের ক্যাচ বানিয়ে রংপুরকে আর এগোতে দেননি সফর আলী।

খুলনার পেসারের এটি ছিল ইনিংসের পঞ্চম উইকেট।চ্যাম্পিয়নের শিল্ডসহ খুলনা বিভাগীয় দলরান তাড়ায় যেন তর সইছিল না খুলনার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন

শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন
ফারহিন প্রভাকর। আইএমডিবি

একসময় তাঁকে দেখে অনেকেই মাধুরী দীক্ষিত ভেবে ভুল করতেন। চেহারার মিলের কারণে রাতারাতি আলোচনায় এসেছিলেন অভিনেত্রী ফারহিন প্রভাকর। অভিনয় করেছেন কমল হাসান ও অক্ষয় কুমারের মতো তারকার সঙ্গে। এমনকি শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম আলোচিত ছবি ‘বাজিগর’–এ অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ফারহিন। এরপর মাত্র পাঁচ বছরের অভিনয়জীবন শেষে এক ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা থেকে সরে যান তিনি।

১৯৯২ সালে দীপক বালরাজ ভিজ পরিচালিত ‘জান তেরে নাম’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ফারহিনের। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন রণিত রায়। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন দুজন। তবে ফারহিনকে নিয়ে আলোচনার বড় কারণ ছিল মাধুরী দীক্ষিতের সঙ্গে তাঁর চেহারার অদ্ভুত মিল। সে সময় অনেকেই তাঁকে মাধুরীর মতো দেখতে নতুন নায়িকা হিসেবে চিনতেন। শুধু হিন্দি ছবিতেই সীমাবদ্ধ থাকেননি ফারহিন।

একই বছর কন্নড় ছবি ‘হাল্লি মেশত্রু’তে রবিচন্দ্রনের বিপরীতে অভিনয় করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘এমলিনো ডায়াবিট রানে’ অংশ নিলেন নানা পেশার মানুষ

‘এমলিনো ডায়াবিট রানে’ অংশ নিলেন নানা পেশার মানুষ
রাজধানীর হাতিরঝিলে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত হয় বিশেষ আয়োজন ‘এমলিনো ডায়াবিট রান’

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত হলো বিশেষ আয়োজন ‘এমলিনো ডায়াবিট রান’। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের (এসিএমইএলএবি) ডায়াবেটিক পোর্টফোলিও ‘একমিস ডায়াকেয়ার’-এর উদ্যোগে গত শনিবার এ আয়োজন করা হয়।নানা বয়স ও পেশার মানুষের পাশাপাশি কমিউনিটি পার্টনার হিসেবে দেশের বিভিন্ন রানিং কমিউনিটির সদস্যরা এই আয়োজনে অংশ নেন।

একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসনিম সিনহা, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সাবরিনা জুনেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে যোগ দেন।আয়োজকেরা জানান, এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘টেক আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’। এটি সামনে রেখেই আয়োজনটি সাজানো হয়েছে।

ডায়াবেটিস ধরা পড়ার আগেই সঠিক জীবনযাপন ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ঝুঁকি কমানোর বার্তা দেওয়া ছিল এর উদ্দেশ্য।অনুষ্ঠানে একটি সচেতনতামূলক সেশন পরিচালনা করেন এন্ডোক্রাইনোলজিস্ট ও সহযোগী অধ্যাপক রুশদা শারমিন বিনতে রউফ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন