বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত হলো বিশেষ আয়োজন ‘এমলিনো ডায়াবিট রান’। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের (এসিএমইএলএবি) ডায়াবেটিক পোর্টফোলিও ‘একমিস ডায়াকেয়ার’-এর উদ্যোগে গত শনিবার এ আয়োজন করা হয়।নানা বয়স ও পেশার মানুষের পাশাপাশি কমিউনিটি পার্টনার হিসেবে দেশের বিভিন্ন রানিং কমিউনিটির সদস্যরা এই আয়োজনে অংশ নেন।
একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসনিম সিনহা, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সাবরিনা জুনেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে যোগ দেন।আয়োজকেরা জানান, এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘টেক আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’। এটি সামনে রেখেই আয়োজনটি সাজানো হয়েছে।
ডায়াবেটিস ধরা পড়ার আগেই সঠিক জীবনযাপন ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ঝুঁকি কমানোর বার্তা দেওয়া ছিল এর উদ্দেশ্য।অনুষ্ঠানে একটি সচেতনতামূলক সেশন পরিচালনা করেন এন্ডোক্রাইনোলজিস্ট ও সহযোগী অধ্যাপক রুশদা শারমিন বিনতে রউফ।
সূত্র: প্রথম আলো

হুয়াংয়ের সঙ্গে অতি মাখামাখির কারণে কি বিপদে পড়তে যাচ্ছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটন...
গারো পাহাড়ের পাদদেশ থেকে নদীর বুকে
সিপাহি বিপ্লব: দাসত্বের বিরুদ্ধে মহাবিদ্রোহ
পলাতক অপশক্তি প্রমাণ করেছে তারা কেন ধিক্কৃত: মাহদী আমিন
লিওনিড উল্কা আজ ও কাল রাতে প্রতি ঘণ্টায় দেশের আকাশে দেখা যাবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন