আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার বাংলাদেশে রাতের আকাশে দেখা যাবে বিশেষ উল্কাবৃষ্টি। এ সময় লিওনিড উল্কা তার শিখরে পৌঁছাবে। অন্ধকার আকাশে প্রতি ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫টি উল্কা দেখা যাবে। ১৮৩৩ সালে একই উল্কাবৃষ্টির সময় এত বেশি শুটিং স্টার বা উল্কাপাত হয়েছিল।আজ ও কাল রাতের আকাশে শুটিং স্টার বা উল্কার ছুটে চলা দেখার দারুণ সুযোগ মিলবে। অনুকূল পরিস্থিতিতে প্রতি ঘণ্টায় প্রায় ১৫টি উল্কা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে দৃশ্যমান উল্কার সংখ্যা মেঘের উপস্থিতি, আলো দূষণ ও উল্কাবৃষ্টির উৎসের অবস্থানের মতো বিষয়ের ওপর নির্ভর করবে। পৃথিবী থেকে দেখা উল্কাবৃষ্টিগুলোর মধ্যে লিওনিড অন্যতম দ্রুতগতির। বায়ুমণ্ডলে প্রবেশের সময় এই উল্কাগুলো প্রতি সেকেন্ডে প্রায় ৭১ কিলোমিটার বেগে ভ্রমণ করে। এর ফলে আকাশে উজ্জ্বল ফায়ারবল বা অগ্নিনির্বাপক গোলক ও দীর্ঘ দীপ্তিময় রেখা তৈরি হতে পারে।লিওনিড নিয়ে ১৮৩৩ সালে সবচেয়ে অসাধারণ ঘটনাগুলোর একটি ঘটেছিল।
তখন আকাশে লাখ লাখ উল্কা দেখা গিয়েছিল।
সূত্র: প্রথম আলো

‘এমলিনো ডায়াবিট রানে’ অংশ নিলেন নানা পেশার মানুষ
হুয়াংয়ের সঙ্গে অতি মাখামাখির কারণে কি বিপদে পড়তে যাচ্ছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটন...
গারো পাহাড়ের পাদদেশ থেকে নদীর বুকে
সিপাহি বিপ্লব: দাসত্বের বিরুদ্ধে মহাবিদ্রোহ
পলাতক অপশক্তি প্রমাণ করেছে তারা কেন ধিক্কৃত: মাহদী আমিন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন