পলাতক অপশক্তি কেন ঘৃণিত ও ধিক্কৃত, তা তারা দেশে-বিদেশে প্রমাণ করেছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।পলাতক অপশক্তির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে মাহদী আমিন বলেন, গত কয়েক দিনে দেশে এবং বিদেশে নিষিদ্ধ সংগঠনের যে সহিংসতা ও নাশকতা দেখা গেছে, তা থেকেই প্রমাণিত হয় কেন ঘৃণিত ও ধিক্কৃত অবস্থায় ফ্যাসিস্ট নেত্রী, তাঁর পুরো পরিবার-পরিজন, তাঁদের মন্ত্রিসভা, সংসদ সদস্য এমনকি বায়তুল মোকাররমের খতিবসহ তাঁদের নিয়োগপ্রাপ্ত সবাইকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল।
তাঁদের সেই চরিত্র ও অবস্থার আজও কোনো পরিবর্তন হয়নি।দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের বিষয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আজও দেশের প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে মানবাধিকার, আইনের শাসন এবং বাক্স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায়।
ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের এই ইস্পাতকঠিন ঐক্যই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার কথা উল্লেখ করে মাহদী আমিন আরও বলেন, ‘আমরা দেখছি অনেক জায়গায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো

‘এমলিনো ডায়াবিট রানে’ অংশ নিলেন নানা পেশার মানুষ
হুয়াংয়ের সঙ্গে অতি মাখামাখির কারণে কি বিপদে পড়তে যাচ্ছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটন...
গারো পাহাড়ের পাদদেশ থেকে নদীর বুকে
সিপাহি বিপ্লব: দাসত্বের বিরুদ্ধে মহাবিদ্রোহ
লিওনিড উল্কা আজ ও কাল রাতে প্রতি ঘণ্টায় দেশের আকাশে দেখা যাবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন