আগের দিন থেকেই মনের মধ্যে অন্য রকম একটা আনন্দ ও উত্তেজনা কাজ করছিল। কখন যাব, কীভাবে যাব, কেমন হবে পুরো আয়োজন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বন্ধুদের সঙ্গে কীভাবে পরিচয় হবে—এমন নানা প্রশ্ন ও কৌতূহল মনে ঘুরপাক খাচ্ছিল।
নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, আড্ডা দেওয়া এবং নতুন কিছু অভিজ্ঞতা অর্জনের অপেক্ষায় যেন সময় কাটতেই চাইছিল না।শেরপুরের নালিতাবাড়ী, গারো পাহাড়ের পাদদেশে বেড়ে ওঠা আমাদের কাছে নদীর বুকে এমন নৌবিহার খুব একটা পরিচিত অভিজ্ঞতা নয়। তাই বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও মেঘনার বুকে দিনব্যাপী নৌযাত্রা ছিল আমার জন্য একেবারেই নতুন।
নদীর বুকে এমন দীর্ঘ সময় কাটানো, চারপাশের পরিবেশ উপভোগ করা এবং এত মানুষের সঙ্গে একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া সত্যিই অন্য রকম এক অভিজ্ঞতা ছিল।সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১ হাজার ১৫০ বন্ধুর একসঙ্গে থাকা।
সূত্র: প্রথম আলো

নদীর প্রস্থের চেয়ে ছোট সেতু, অপরিকল্পিত অবকাঠামোর খেসারত দিচ্ছে বাংলাদেশ
আরও একটি সরকারি মেডিক্যাল কলেজ হচ্ছে
পুলিশ খোঁজার মধ্যেই ফেসবুকে ‘সন্ত্রাসী’ রায়হানের হুমকি, ‘টুকরো টুকরো করব’
কোয়ান্টাম জগৎ: কোয়ান্টাম কণাগুলো দুর্ভেদ্য বাধা ভেদ করে চলে কীভাবে
ছোট বোন চ্যাম্পিয়ন, বড় বোন রানারআপ, ৫২ বছর পর এমন কীর্তি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন