দেশে আরও একটি সরকারি মেডিক্যাল কলেজ স্থাপিত হচ্ছে।
রাজধানীর ফুলবাড়িয়ায় (বঙ্গবাজারসংলগ্ন) সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি অনুমোদন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ মঞ্জুরির কথা জানানো হয়।জনপ্রশাসনের প্রজ্ঞাপনের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়েবর্তমানে রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল রয়েছে।
ওই হাসপাতালের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মঞ্জুরি অনুমোদন হওয়ায় এখন কলেজ স্থাপনে পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে।
সূত্র: প্রথম আলো

নদীর প্রস্থের চেয়ে ছোট সেতু, অপরিকল্পিত অবকাঠামোর খেসারত দিচ্ছে বাংলাদেশ
পুলিশ খোঁজার মধ্যেই ফেসবুকে ‘সন্ত্রাসী’ রায়হানের হুমকি, ‘টুকরো টুকরো করব’
কোয়ান্টাম জগৎ: কোয়ান্টাম কণাগুলো দুর্ভেদ্য বাধা ভেদ করে চলে কীভাবে
ছোট বোন চ্যাম্পিয়ন, বড় বোন রানারআপ, ৫২ বছর পর এমন কীর্তি
সাত প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্থগিত করতে ইউএনওর চিঠি, এখতিয়ার নিয়ে প্রশ্ন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন