আদালতের রায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল-মামুনকে সভাপতি করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।কমিটির সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয়-২) নাফিসা আরেফীন ও আইন কর্মকর্তা মো. ফাহিম ফয়সাল এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মুহিবুল আহসান (সদস্যসচিব)।
কমিটি চাইলে প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিতে পারবে।
সূত্র: প্রথম আলো

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ, সেই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত
স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: সংসদে তথ্য
বিএনপিদলীয় সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের মাহি, স্কোর কত কোটি
পল্লবীতে নৃশংসভাবে শিশুকে ধর্ষণ-হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস পেলেন...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন