advertisement

যাঁর কারণে ভরাডুবি, তাঁকেই কেন শীর্ষে বসালেন ট্রাম্প

যাঁর কারণে ভরাডুবি, তাঁকেই কেন শীর্ষে বসালেন ট্রাম্প
ট্রাম্প নিজের প্রশাসনের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিদের একজন স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ নিয়োগ করেছেন।
ফটো কার্ড প্রিন্ট

নির্বাচনে জনগণের প্রত্যাখ্যানের মুখে একজন প্রেসিডেন্টের সামনে দুটি পথ থাকে। তিনি নিজের অবস্থান বদলাতে পারেন অথবা প্রমাণ করতে পারেন যে জনগণের রায়েও তাঁর কিছু যায়–আসে না। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় পথটিই বেছে নিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি তাঁর প্রকৃত রাজনৈতিক অগ্রাধিকারের বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন।মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান যুদ্ধকে দায়ী করেছেন।

পাশাপাশি জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককেও কারণ হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, ইরান যুদ্ধ পরাজয়ের একটি কারণ।

অন্যদের মতে, সরকারি ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প পরিবারের সম্পদ বাড়ানো এবং জ্বালানি ও খাদ্যের বাড়তি দামের বিষয়টিও ভোটারদের ক্ষুব্ধ করেছে।যুক্তরাষ্ট্র কি আর ট্রাম্প-পূর্ব আমলের রাজনীতিতে ফিরতে পারবেইতিহাসের ট্রাম্প-অধ্যায় শেষ হতে চলেছে, ইরান যুদ্ধের কী হবেএসব ব্যাখ্যার কোনোটিই ভুল নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ, সেই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ, সেই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: সংসদে তথ্য স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: সংসদে তথ্য বিএনপিদলীয় সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ বিএনপিদলীয় সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের মাহি, স্কোর কত কোটি মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের মাহি, স্কোর কত কোটি পল্লবীতে নৃশংসভাবে শিশুকে ধর্ষণ-হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস পেলেন কেন পল্লবীতে নৃশংসভাবে শিশুকে ধর্ষণ-হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস পেলেন...
advertisement

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ, সেই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ, সেই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত
সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সুপার মো. জাহাংগীর আলম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক পলাতক নেতার সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মো. জাহাংগীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী।

আজ সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, এসপি জাহাংগীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. জাহাংগীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: সংসদে তথ্য

স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: সংসদে তথ্য
জাতীয় সংসদ ভবন

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদের ৪৮ শতাংশ শূন্য। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী এম এ মুহিত সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে জানানো হয়, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের মোট পদ ১৩ হাজার ৩৬টি।

এর মধ্যে পূরণকৃত ৬ হাজার ৭৪৮টি এবং শূন্য পদ ৬ হাজার ২৮৮টি।সিরাজগঞ্জ-৪ আসনের রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতালে বর্তমানে চিকিৎসকের পদ ৪২ হাজার ৫৪৯টি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিএনপিদলীয় সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

বিএনপিদলীয় সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাসংক্ষেপ’। অল্প সময়ে দিনের বড় ঘটনা ও খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন আমাদের এ বিশেষ আয়োজনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন