advertisement

স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: সংসদে তথ্য

স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: সংসদে তথ্য
জাতীয় সংসদ ভবন
ফটো কার্ড প্রিন্ট

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদের ৪৮ শতাংশ শূন্য। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী এম এ মুহিত সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে জানানো হয়, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের মোট পদ ১৩ হাজার ৩৬টি।

এর মধ্যে পূরণকৃত ৬ হাজার ৭৪৮টি এবং শূন্য পদ ৬ হাজার ২৮৮টি।সিরাজগঞ্জ-৪ আসনের রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতালে বর্তমানে চিকিৎসকের পদ ৪২ হাজার ৫৪৯টি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার পথ ধরে হেঁটে যাচ্ছি: সংসদে আইনমন্ত্রী শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার পথ ধরে হেঁটে যাচ্ছি: সংসদে আইনমন্ত্রী মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন মিশন এনসেলাডাস - ৪ মিশন এনসেলাডাস - ৪ কম ঘুমিয়েও ক্লান্তি নেই, এই বিশেষ ক্ষমতা কি আপনারও আছে? কম ঘুমিয়েও ক্লান্তি নেই, এই বিশেষ ক্ষমতা কি আপনারও আছে? আওয়ামী লীগের আগুন–সন্ত্রাস চলতে থাকলে গার্মেন্টস সেক্টর দাঁড়াতে পারবে না: হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের আগুন–সন্ত্রাস চলতে থাকলে গার্মেন্টস সেক্টর দাঁড়াতে পারবে না: হাসনাত আবদ...
advertisement

সুইডেনের চিকিৎসাসেবা ও আমার অভিজ্ঞতা

সুইডেনের চিকিৎসাসেবা ও আমার অভিজ্ঞতা
প্রতীকী ছবি

সম্প্রতি সুইডেনে আমাকে একটি বড় সার্জারির অভিজ্ঞতা নিতে হয়েছে। রোগটি শুরু থেকে আমার জানা ছিল না, শরীরে এর কোনো স্পষ্ট প্রভাব বা লক্ষণও পরিলক্ষিত হয়নি, অর্থাৎ কোনো ধরনের যন্ত্রণা বা অন্য কোনো উপসর্গ দেখা যায়নি। পেটে ইনফ্লামেশন আছে এবং এর প্রকৃতি নির্ধারণ করার জন্য কিছু পরীক্ষা–নিরীক্ষা চলছিল। এরই মাঝে ডাক্তার অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করলেন আমার কিডনিতে একটা ছোট আকারের টিউমার আছে।

ডাক্তার বেশ কিছু পরীক্ষা করে অভয় দিলেন যে ভয়ের কিছু নেই, এটি অনেক ছোট, কিন্তু আমাদেরকে আরও পরীক্ষা করে দেখতে হবে এটি কতটা ক্ষতিকর? যদি ক্ষতিকর না হয় তাহলে টিউমার যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা কিছু করব না।ডাক্তারের কথা শুনে মনে সাহস সঞ্চয় হয়েছে কিছুটা, কিন্তু ভয়ও লাগছে, হঠাৎ করেই কিডনির মতো জায়গায় কিছু একটার জন্ম হয়েছে, যা আমি জানি না। আবার টিউমার নিজেও কোনো উৎপাত করছে না।

ডাক্তার বায়োপসি করার জন্য একটি সময় নির্ধারণ করলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার পথ ধরে হেঁটে যাচ্ছি: সংসদে আইনমন্ত্রী

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার পথ ধরে হেঁটে যাচ্ছি: সংসদে আইনমন্ত্রী

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার পথ ধরে হেঁটে যাচ্ছি বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ১৭ নভেম্বর জাতীয় সংসদে তিনি বলেন, গত ১৬ বছর দেশে খুন–গুমের বিচার হয়নি। দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসা থেকে সোমবার রাতে মির্জা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে রাজধানীর কলাবাগান থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পরে একটি নিয়মিত মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।গতকাল সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে কলাবাগানের ডলফিন গলির একটি বাসা থেকে আনোয়ারকে আটক করা হয়।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম সোহেল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।মির্জা আজম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তাঁর ভাই মির্জা আনোয়ারের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ।পরিদর্শক ইব্রাহিম সোহেল বলেন, যুবদলের নেতা–কর্মীরা মির্জা আনোয়ারকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।

কলাবাগান থানার একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।মির্জা আনোয়ারকে আটকের তথ্য জানিয়ে গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন রবিউল ইসলাম নয়ন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন