advertisement

রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিত করেছি, এবার সিনহা, আবরার হত্যা মামলা: আইনমন্ত্রী

রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিত করেছি, এবার সিনহা, আবরার হত্যা মামলা: আইনমন্ত্রী
সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ১৭ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন সময়ে মামলা নিষ্পত্তিসহ মৃত্যুদণ্ড নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ হয়েছে বলে জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।আইনমন্ত্রী বলেন, ঘটনার মাত্র চার দিনের মাথায় পুলিশ অভিযোগপত্র দেয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে ১৭ জুন আসামি সোহেল রানাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আগামী সপ্তাহ থেকে মেজর সিনহা হত্যা, বিশ্বজিৎ হত্যা ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি আপিল বিভাগে পর্যায়ক্রমে শুরু হবে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়াও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।

ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিরোধী দলের সংসদ সদস্যদের সহযোগিতাও চান তিনি।আজ মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে আইনমন্ত্রী এসব কথা বলেন।বিবৃতিতে রামিসা হত্যার প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, গত মে মাসে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত প্রতিটি প্রান্তে মানুষের হৃদয়কে ক্ষত করেছিল আট বছর বয়সী শিশু রামিসার হত্যাকাণ্ড।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ নভেম্বর ২০২৬ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ নভেম্বর ২০২৬ পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফ চ্যাম্পিয়ন ভারত পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফ চ্যাম্পিয়ন ভারত রাজধানীতে দুই বাসে আগুন রাজধানীতে দুই বাসে আগুন অসুস্থতার কারণ দেখিয়ে ওসমান ফারুকের পদত্যাগ, এলাকায় আলোচনা অসুস্থতার কারণ দেখিয়ে ওসমান ফারুকের পদত্যাগ, এলাকায় আলোচনা শুনানি শেষে আইনজীবীকে আটকে মারধর, পুলিশে দেওয়ার অভিযোগ শুনানি শেষে আইনজীবীকে আটকে মারধর, পুলিশে দেওয়ার অভিযোগ
advertisement

আওয়ামী লীগের আগুন–সন্ত্রাস চলতে থাকলে গার্মেন্টস সেক্টর দাঁড়াতে পারবে না: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগের আগুন–সন্ত্রাস চলতে থাকলে গার্মেন্টস সেক্টর দাঁড়াতে পারবে না: হাসনাত আবদুল্লাহ

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/awamee-leeger-agun-sntras-clte-thakle-garments-sektr-dannrate-parbe-na-hasnat-abdullah

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কামাল আহমেদ, ইলিয়াস মোল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

কামাল আহমেদ, ইলিয়াস মোল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ মঙ্গলবার এ অভিযোগ আমলে নেন। কামাল আহমেদ মজুমদার ছাড়াও সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাইনুল হোসেন খান নিখিল ও সালাউদ্দিন মাহমুদ জাহিদ এ মামলার আসামি।

আসামিদের মধ্যে আরও আছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ।ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মো. জসিম উদ্দিন মোল্লা প্রমুখও রয়েছেন এ মামলার আসামির তালিকায়।মামলার আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, এই আসামিদের নির্দেশনায়, ষড়যন্ত্রে, সহায়তায় ও প্ররোচনায় মিরপুর মডেল থানা, পল্লবী থানা ও কাফরুল থানার আশপাশ এলাকায় ৬৪ জনের বেশি ছাত্র–জনতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা হত্যা করেন।

অসংখ্য ছাত্র–জনতাকে গুরুতর জখম করা হয়।‘যে গুলি করবে না, তাকে আমি গুলি করব’২০২৪ সালের ১৮ জুলাই সকালে মিরপুর-১২ নম্বর মোল্লা মার্কেটের সামনে মাইনুল হোসেন খান নিখিল, ইলিয়াস মোল্লাহ ও সালাউদ্দিন মাহমুদ জাহিদের নির্দেশে এবং গাজী মেসবাউল হোসেন সাচ্চুর নেতৃত...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
টুঙ্গিপাড়া থানা চত্বরে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করা হয়।

পরে থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মীকে পুলিশ আটক করেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে তাঁরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন।

পরে থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়।থানায় হামলা ও আগুনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন