advertisement

নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন
সারা দেশে চলমান সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন। অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৭ নভেম্বর, ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

সারা দেশে ককটেল বিস্ফোরণ, অগ্নিসন্ত্রাস এবং জনজীবন ও শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকেরা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন হয়।মানববন্ধন থেকে শিক্ষকেরা সরকারের কাছে দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি জানান।মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর রহমান বলেন, দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের সমর্থক গোষ্ঠী ও নিষিদ্ধ সংগঠনগুলো আবারও দেশকে অস্থিতিশীল ও উত্তপ্ত করার ষড়যন্ত্র করছে।

সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের সহনশীলতা এবং সহিংসতা এড়িয়ে চলার পদক্ষেপের প্রশংসা করেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, গণতান্ত্রিক সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে শাহবাগে সাংস্কৃতিক সমাবেশ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে শাহবাগে সাংস্কৃতিক সমাবেশ শিশুকে হত্যার অভিযোগে মা আটক শিশুকে হত্যার অভিযোগে মা আটক বিক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে: জাতিসংঘ বিক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে: জাতিসংঘ অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ডানপন্থী ব্রিটিশ রাজনীতিবিদেরা অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ডানপন্থী ব্রিটিশ রাজনীতিবিদেরা
advertisement

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
লাশ

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি বাসার ফ্ল্যাট থেকে দুই হাত বাঁধা অবস্থায় বীথি আক্তার (২৩) নামের এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, তাঁকে হত্যা করা হয়েছে।মঙ্গলবার বিকেলে রূপনগর থানার ইস্টার্ন হাউজিং এলাকার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ওই ফ্ল্যাটে গিয়ে তরুণীর দুই হাত বাঁধা ও মাথায় আঘাতের চিহ্নসহ রক্তাক্ত মরদেহ দেখতে পায়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।দীপক চন্দ্র নাথ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরুণীকে হত্যার পর হত্যাকারীরা বাইরে থেকে ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ করে চলে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইরান কি ‘ডার্টি বোমা’ বানাতে পারে, যুক্তরাষ্ট্রে হামলার সক্ষমতা কি সত্যিই তেহরানের আছে

ইরান কি ‘ডার্টি বোমা’ বানাতে পারে, যুক্তরাষ্ট্রে হামলার সক্ষমতা কি সত্যিই তেহরানের আছে
নিউইয়র্কের ব্রুকলিন এলাকায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) নেতৃত্বে পরিচালিত ‘ডার্টি বোমা’ মহড়ার সময় তেজস্ক্রিয়তার মাত্রা শনাক্তকারী যন্ত্র হাতে পুলিশের একজন সদস্য

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে দাবি করেছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছে ইরান।

হোয়াইট হাউস বলেছে, তারা সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে।নিউইয়র্কের ব্রুকলিন এলাকায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) নেতৃত্বে পরিচালিত ‘ডার্টি বোমা’ মহড়ার সময় তেজস্ক্রিয়তার মাত্রা শনাক্তকারী যন্ত্র হাতে পুলিশের একজন সদস্যমার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এমন খবর দিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। এরপর এই হামলার নিন্দা জানায় মিশর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন