advertisement

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসনস ইন নেশন বিল্ডিং’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন প্রধান অতিথি ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা, ছোট আয়তন এবং নানা রাজনৈতিক ও জাতিগত সংকটের চ্যালেঞ্জ পেরিয়ে সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম শীর্ষ উন্নত অর্থনীতির দেশ। দেশটির এই অভাবনীয় অগ্রগতির মূলে রয়েছে দক্ষ নেতৃত্ব, দুর্নীতিমুক্ত প্রশাসন, মেধাভিত্তিক ব্যবস্থা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও জাতীয় ঐক্য।

তবে এই সাফল্য হুবহু অনুকরণ না করে বাংলাদেশের নিজস্ব বাস্তবতা অনুযায়ী সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগানো উচিত।মঙ্গলবার রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত এক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন।

‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসনস ইন নেশন বিল্ডিং’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস।অনুষ্ঠানে ইউআইইউর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রাকিবুল মোস্তাফার লেখা ‘সিঙ্গাপুর: আ নেশন বিল্ডিং স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।কয়েক প্রজন্মের প্রচেষ্টায় সিঙ্গাপুরসেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাতে রাজধানীতে চার বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ রাতে রাজধানীতে চার বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ খোলা বোতলে তেল বিক্রি না করায় ফিলিং স্টেশনে ভাঙচুর, দুই কর্মচারীকে তুলে নেওয়ার অভিযোগ খোলা বোতলে তেল বিক্রি না করায় ফিলিং স্টেশনে ভাঙচুর, দুই কর্মচারীকে তুলে নেওয়ার অভিযো... বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে শাহবাগে সাংস্কৃতিক সমাবেশ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে শাহবাগে সাংস্কৃতিক সমাবেশ
advertisement

সারাদেশে ৩৭ জেলায় ৯৯টি প্রতিষ্ঠানকে জরিমানা

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারক কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের ৩৭টি জেলায় অধিদপ্তর কর্তৃক পরিচালিত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাতে রাজধানীতে চার বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ

রাতে রাজধানীতে চার বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ
রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা  

রাজধানীর পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। বাসে কোনো যাত্রী ছিলেন না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।মহাখালীতে বাসে আগুনের বিষয়ে পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান বলেন, রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খোলা বোতলে তেল বিক্রি না করায় ফিলিং স্টেশনে ভাঙচুর, দুই কর্মচারীকে তুলে নেওয়ার অভিযোগ

খোলা বোতলে তেল বিক্রি না করায় ফিলিং স্টেশনে ভাঙচুর, দুই কর্মচারীকে তুলে নেওয়ার অভিযোগ
হামলার সময় ফিলিং স্টেশনের দরজার কাচ ভেঙে মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। আগারগাঁও, ঢাকা। ১৭ অক্টোবর ২০২৬

খোলা বোতলে অকটেন বিক্রি করতে রাজি হননি পেট্রলপাম্পের কর্মচারীরা। এতে ক্ষিপ্ত হয়ে রাজধানীর আগারগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে দলবল নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে। মারধরের পর পাম্পের দুই কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগও উঠেছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কর্মচারীদের ক্যাম্পাসে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে।

তবে তাদের দাবি, খোলা বোতলে তেল না দেওয়ায় প্রতিবাদ করায় পাম্পের কর্মচারীরা শিক্ষার্থীদের স্টাম্প দিয়ে পিটিয়ে আহত করেছিলেন; যার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা ওই দুজনকে ধরে নিয়ে আসে।মঙ্গলবার বেলা তিনটার দিকে আগারগাঁওয়ের তালতলা এলাকায় ‘মেসার্স হাসান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে’ এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে পাম্পটির কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সুজন মিয়া প্রথম আলোকে বলেন, দুপুরে দুজন ব্যক্তি বোতলে করে অকটেন নিতে পাম্পে আসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন