advertisement

ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: হাসনাত আবদুল্লাহ

ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: হাসনাত আবদুল্লাহ
সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
ফটো কার্ড প্রিন্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ এবং ঋণখেলাপিকে ‘ঋণগ্রস্ত’ বলছে। সরকারের বিরুদ্ধে শব্দের মারপ্যাঁচে বাস্তবতা আড়াল করার অভিযোগ তুলে তিনি বলেন, পোশাকশিল্পের মালিকেরা বিভিন্ন সরকারি দপ্তর ও প্রভাবশালী ব্যক্তিদের কথিত উপহার দিতে দিতে দুর্বিষহ জীবনযাপন করছেন।

অথচ শ্রমিকদের মজুরি বাড়ানোর দায়িত্ব মালিকদের ওপরই চাপানো হচ্ছে।মঙ্গলবার জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের এই সংসদ সদস্য সরকারের ব্যবস্থাপনা, ব্যবসার পরিবেশ, দুর্নীতি ও জ্বালানি পরিস্থিতির সমালোচনা করেন। তিনি বলেন, ‘শ্রমিক যদি না বাঁচে, শিল্প যদি না বাঁচে, তাহলে দেশ বাঁচবে না’—এ কথা সরকার ও বিরোধী দল উভয় পক্ষই বিশ্বাস করে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার নিজেই যদি ব্যবসার প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে শিল্প বাঁচানো কঠিন।হাসনাত আবদুল্লাহ বলেন, গত তিন বছরে মূল্যস্ফীতি সম্মিলিতভাবে ২৬ শতাংশের বেশি বেড়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ১১ কোটি টাকার মোটরসাইকেল কিনবে সরকার ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ১১ কোটি টাকার মোটরসাইকেল কিনবে সরকার বিএনপি কার্যালয়ের পাশে জ্বলছিল পেট্রোল বোমা, এসে নেভালো পুলিশ বিএনপি কার্যালয়ের পাশে জ্বলছিল পেট্রোল বোমা, এসে নেভালো পুলিশ যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষকদল নেতা নিহত আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষকদল নেতা নিহত আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে: আবিদুল আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে: আবিদুল
advertisement

রাতে রাজধানীতে চার বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ

রাতে রাজধানীতে চার বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ
রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা  

রাজধানীর পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। বাসে কোনো যাত্রী ছিলেন না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।মহাখালীতে বাসে আগুনের বিষয়ে পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান বলেন, রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খোলা বোতলে তেল বিক্রি না করায় ফিলিং স্টেশনে ভাঙচুর, দুই কর্মচারীকে তুলে নেওয়ার অভিযোগ

খোলা বোতলে তেল বিক্রি না করায় ফিলিং স্টেশনে ভাঙচুর, দুই কর্মচারীকে তুলে নেওয়ার অভিযোগ
হামলার সময় ফিলিং স্টেশনের দরজার কাচ ভেঙে মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। আগারগাঁও, ঢাকা। ১৭ অক্টোবর ২০২৬

খোলা বোতলে অকটেন বিক্রি করতে রাজি হননি পেট্রলপাম্পের কর্মচারীরা। এতে ক্ষিপ্ত হয়ে রাজধানীর আগারগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে দলবল নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে। মারধরের পর পাম্পের দুই কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগও উঠেছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কর্মচারীদের ক্যাম্পাসে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে।

তবে তাদের দাবি, খোলা বোতলে তেল না দেওয়ায় প্রতিবাদ করায় পাম্পের কর্মচারীরা শিক্ষার্থীদের স্টাম্প দিয়ে পিটিয়ে আহত করেছিলেন; যার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা ওই দুজনকে ধরে নিয়ে আসে।মঙ্গলবার বেলা তিনটার দিকে আগারগাঁওয়ের তালতলা এলাকায় ‘মেসার্স হাসান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে’ এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে পাম্পটির কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সুজন মিয়া প্রথম আলোকে বলেন, দুপুরে দুজন ব্যক্তি বোতলে করে অকটেন নিতে পাম্পে আসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসনস ইন নেশন বিল্ডিং’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন প্রধান অতিথি ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬

প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা, ছোট আয়তন এবং নানা রাজনৈতিক ও জাতিগত সংকটের চ্যালেঞ্জ পেরিয়ে সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম শীর্ষ উন্নত অর্থনীতির দেশ। দেশটির এই অভাবনীয় অগ্রগতির মূলে রয়েছে দক্ষ নেতৃত্ব, দুর্নীতিমুক্ত প্রশাসন, মেধাভিত্তিক ব্যবস্থা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও জাতীয় ঐক্য।

তবে এই সাফল্য হুবহু অনুকরণ না করে বাংলাদেশের নিজস্ব বাস্তবতা অনুযায়ী সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগানো উচিত।মঙ্গলবার রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত এক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন।

‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসনস ইন নেশন বিল্ডিং’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস।অনুষ্ঠানে ইউআইইউর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রাকিবুল মোস্তাফার লেখা ‘সিঙ্গাপুর: আ নেশন বিল্ডিং স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।কয়েক প্রজন্মের প্রচেষ্টায় সিঙ্গাপুরসেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন