advertisement

হেমন্তের হাওয়ায় দুলছে লাল–গোলাপি-বেগুনি অর্কিড কাঞ্চন

হেমন্তের হাওয়ায় দুলছে লাল–গোলাপি-বেগুনি অর্কিড কাঞ্চন
ডালে ডালে ফুটেছে অর্কিড কাঞ্চন। গত রোববার দুপুরে মৌলভীবাজারের শান্তিবাগ ওয়াকওয়েতে
ফটো কার্ড প্রিন্ট

হেমন্তের মৃদু বাতাসে গাছগুলোর সঙ্গে দুলছে পাতা ও ফুল। ঘন সবুজ পাতার ফাঁকে লাল–গোলাপি-বেগুনি রঙের অর্কিড কাঞ্চনগুলো নজর কাড়ে সহজেই। মৌলভীবাজার শহরসংলগ্ন মনু নদের পাড়ে শান্তিবাগ ওয়াকওয়েতে এ সময়ে ফুটেছে এসব ফুল।বছরের এই মৌসুমে প্রকৃতিতে তেমন ফুল দেখা যায় না। দু-একটি কাঠগোলাপ, শিউলি কিংবা অন্য প্রজাতির গাছে অল্প কিছু ফুল ফুটলেও সেগুলো চোখে পড়ার আগেই ঝরে পড়ে ঘাসের বুকে।

এই সময়ে মনু নদের পাড়ে সৌন্দর্য বিলানোর একক ভার যেন পড়েছে অর্কিড কাঞ্চনগুলোর ওপর।রাধাচূড়ার রঙে বদলে গেছে চেনা পথশান্তিবাগ ওয়াকওয়েটিতে প্রাণ ভরে শ্বাস নেন মৌলভীবাজার শহরের বাসিন্দারা। তাঁরা সকাল-সন্ধ্যায় এখানে অবসর যাপনে আসেন। আর তাঁদের চোখে এখন অকাতরে মুগ্ধতা বিলিয়ে যাচ্ছে কাঞ্চন অর্কিড।অর্কিড কাঞ্চন দেখতে অনেকটা রক্ত কাঞ্চন ফুলের মতো। এর পাপড়িগুলো একটু চওড়া, রং লাল বা গোলাপি-বেগুনি। মাঝের পাপড়িটি তুলনামূলক গাঢ় লালচে।

ডালের আগায় থোকায় থোকায় ফুল ফোটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শৈশব ও ক্রিকেট: দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক কোয়েটজির ‘বয়হুড’ শৈশব ও ক্রিকেট: দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক কোয়েটজির ‘বয়হুড’ পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে বাংলাদেশ, বাণিজ্যিক উৎপাদন আগামী বছর পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে বাংলাদেশ, বাণিজ্যিক উৎপাদন আগামী বছর রানি ক্লিওপেট্রার মৃত্যু যেভাবে হয়েছিল, গবেষণা কী বলে রানি ক্লিওপেট্রার মৃত্যু যেভাবে হয়েছিল, গবেষণা কী বলে এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ প্রদর্শনী এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ প্রদর্শনী পঞ্চাশের কম বয়সীদের মধ্যে কেন বাড়ছে ক্যানসার, জানালেন বিশেষজ্ঞ পঞ্চাশের কম বয়সীদের মধ্যে কেন বাড়ছে ক্যানসার, জানালেন বিশেষজ্ঞ
advertisement

গাজীপুর শিল্পাঞ্চল: উৎপাদনে ফিরেছে কারখানা, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

গাজীপুরের শিল্পাঞ্চলে গতকাল ছুটি ঘোষণা করা অনেক কারখানা আজ উৎপাদনে ফিরেছে। বুধবার (১৮নভেম্বর) সকালে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা ঘুরে এ তথ্য পাওয়া গেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিপর্যয়

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিপর্যয়
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন যোগাযোগ নেটওয়ার্ক এনএসএনেট অচল হয়ে পড়েছে। সফটওয়্যার হালনাগাদের সময় এ সমস্যা দেখা দিলেও সাইবার হামলার প্রমাণ মেলেনি.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জোড়া গোল তিনজনের, কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল

জোড়া গোল তিনজনের, কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল
উরুগুয়ের বিপক্ষে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। মেসি পরবর্তী যুগে পাওয়া প্রথম জয়ে প্রতিপক্ষ কোস্টারিকাকে স্রেফ উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন