advertisement

পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে বাংলাদেশ, বাণিজ্যিক উৎপাদন আগামী বছর

পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে বাংলাদেশ, বাণিজ্যিক উৎপাদন আগামী বছর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ফটো কার্ড প্রিন্ট

৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু।পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হলো বাংলাদেশ। আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে পরীক্ষা-নিরীক্ষার পর পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে।দেশে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হয়েছে। তবে কেন্দ্রটি এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না।

বিদ্যুৎকেন্দ্রটির সক্ষমতা ও নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে আপাতত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।গতকাল মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা বলছেন, শুরুর পর টানা কয়েক মাস চলতে পারে পরীক্ষামূলক উৎপাদন। তবে গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হলো বাংলাদেশ।

যদিও এর আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে পরীক্ষা-নিরীক্ষার পর পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে।এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রানি ক্লিওপেট্রার মৃত্যু যেভাবে হয়েছিল, গবেষণা কী বলে রানি ক্লিওপেট্রার মৃত্যু যেভাবে হয়েছিল, গবেষণা কী বলে এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ প্রদর্শনী এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ প্রদর্শনী পঞ্চাশের কম বয়সীদের মধ্যে কেন বাড়ছে ক্যানসার, জানালেন বিশেষজ্ঞ পঞ্চাশের কম বয়সীদের মধ্যে কেন বাড়ছে ক্যানসার, জানালেন বিশেষজ্ঞ ২৫ কোটি এক পর্বের পারিশ্রমিক! ওটিটিতে সর্বোচ্চ টাকা পান কোন তারকারা ২৫ কোটি এক পর্বের পারিশ্রমিক! ওটিটিতে সর্বোচ্চ টাকা পান কোন তারকারা হেমন্তের হাওয়ায় দুলছে লাল–গোলাপি-বেগুনি অর্কিড কাঞ্চন হেমন্তের হাওয়ায় দুলছে লাল–গোলাপি-বেগুনি অর্কিড কাঞ্চন
advertisement

খুলনায় দুর্বৃত্তের গুলিতে দুইজন গুলিবিদ্ধ

খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে আড়ংঘাটা বাজারে এ ঘটনা ঘটে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কোন ক্যারেটের সোনার ভরি কত?

কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম দেড় লাখ টাকার নিচে। ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সীমান্তে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্যকে হস্তান্তর

সিলেটের বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন